Cart Total Items (0)

Cart

All Sports India
আর প্রজ্ঞানান্ধা

অলস্পোর্ট ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় দাবার অন্যতম তারকা আর প্রজ্ঞানন্ধা । সম্প্রতি কলকাতায় চেস ইন্ডিয়া টুর্নামেন্ট-এ অংশ নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এই টুর্নামেন্টে তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করলেন তিনি। প্রজ্ঞানন্ধা বিদিত গুজরাথি এবং আলেকজান্ডার গ্রিসুকের সঙ্গে যুগ্মভাবে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। প্রাক্তন বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়ন মাক্সিম ভাশিয়ের লাগ্রেভ আরও দু’টো গেমে জিতে এই টুর্নামেন্টে ব্লিৎজে চ্যাম্পিয়ন হন।

বিশ্বকাপের রানার্স-আপ প্রজ্ঞানন্ধা দু‘টি গেমে জেতেন। কিন্তু ভারতের ১ নম্বর দাবাড়ু ডি গুকেশের কাছে হেরে যান তিনি। গুজরাথির বিপক্ষে লড়াই করে একটি অসাধারণ গেমে জেতেন তিনি। গুজরাথি ভাল খেললেও ১৮ বছরের এই তরুণ প্রথম থেকেই আক্রমণ করেছেন। এবং শেষে নিজের জয় নিশ্চিত করেছেন। খেলা মোটামুটি সমান সমান হলেও , রাজাকে আক্রমণ করার সুযোগকে কাজে লাগিয়ে ৩৮-এ চেকমেট করে দেন প্রজ্ঞানন্ধা।

এই টুর্নামেন্টের সব থেকে প্রতীক্ষিত প্রতিযোগিতা ছিল ডি গুকেশ এবং আর প্রজ্ঞানন্ধার লড়াই। এই লড়াইয়ের শেষ পর্বে প্রজ্ঞাকে হারিয়ে দেন গুকেশ। ওয়ার্ল্ড কাপের রানার্স আপকে পরাস্ত করে গুকেশ নিজেকে প্রমাণ করে দিলেন যে তিনি ভারতের এক নম্বর তারকা। গুকেশের রানীর পাশের প্যানগুলো খুবই শক্তিশালী ছিল। কারণ তাঁরা প্রজ্ঞানন্ধার কেন্দ্রীয় প্যানগুলোর থেকে অনেক দ্রুত বোর্ডে নেমেছিল। বিরোধীর নৌকাকে তুলে নেওয়ার পর ৪৫ পয়েন্টে গুকেশ নিজের জয় নিশ্চিত করেন।

এরপর ফাইনাল রাউন্ডে এরিগেসির বিপক্ষে ভাল খেলেন। কৌশলগত উপায় ২০ পয়েন্টে এরিগেসিকে পিছনে ফেলে এগিয়ে যান প্রজ্ঞা। সেখান থেকে ৩৯ পয়েন্টে জিতে যান প্রজ্ঞা।

বিয়েল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের পাঁচবারের বিজয়ী মাক্সিম, এদিন ভারতের অর্জুন এরিগাসির বিরুদ্ধে জয় দিয়ে খেলা শুরু করেন। মাক্সিম,পেন্টালা হরিকৃষ্ণকে পরাজিত করে একটি রাউন্ড বাকি থাকতেই শিরোপা জিতে যান। এরপর তিনি রাদজাবোভের বিপক্ষে ছয় চালে ড্র করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...