অলস্পোর্ট ডেস্ক: দাবা বিশ্বকাপ ফাইনালে টাই-ব্রেকারে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে দীর্ঘ লড়াইয়ের পর হারের মুখ দেখতে হল আর প্রজ্ঞানান্ধাকে। এই জয়ের সঙ্গেই কার্লসেন ১,১০,০০০ ডলার ঘরে নিয়ে যাবে এবং রানার আপ ৮০,০০০ ডলার ঘরে নিয়ে যাবে। টাই-ব্রেকারকে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছিল, প্রথম দু’টি র্যাপিড গেম প্রতিটি খেলোয়াড়কে ২৫ মিনিট করে সময় দেওয়া হয়, প্রতি মুভে ১০ সেকেন্ডের বাড়তি সময়। যদি স্কোর ১-১ থেকে যায় তাহলে টাই-ব্রেকের পরবর্তী পর্যায়ে দুই খেলোয়াড়কে ১০ মিনিটের জন্য সময় দেওয়া হবে ১০ সেকেন্ডের বাড়তি সময়ের সঙ্গে।
সাদা ঘুঁটি নিয়ে টাই-ব্রেকারের প্রথম খেলায় হেরে প্রজ্ঞানন্ধা শুরু থেকেই চাপে ছিলেন। দ্বিতীয় খেলায়, কার্লসেন শুরু থেকেই বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হন। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত ভারতীয় প্রতিযোগী আর প্রজ্ঞানন্ধা হার মেনে নিতে বাধ্য হন! তবে সর্ব কনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ দাবায় রানার্স আপ হওয়ায় ক্যান্ডিডেটসের ফাইনালের ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
প্রথম দুটো ক্লাসিক্যাল ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম র্যাপিড রাউন্ডের শুরুতেই অনেকটা সময় নিয়ে নেন প্রজ্ঞানন্ধা। প্রথম ২৫ মিনিটের লড়াইয়ে সেখানেই পিছিয়ে পড়েন প্রজ্ঞা। ২.৫-১.৫-এ ম্যাচ জিতে নেন কার্লসেন। একটা সময়ের পর শুরু হয় স্নায়ুর যুদ্ধ। সেখানে লড়াইটা কঠিন হয়ে যায় ভারতীয় তারকার জন্য। আর সেখানেই সময় অনেকটা নষ্ট করে ফেলেন প্রজ্ঞা। সেখান থেকে ফেরার সুযোগ ছিল না তাঁর কাছে। যে কারণে হার মেনে নেন তিনি।
শেষবেলায় দু’জনের মধ্যে পার্থক্য করে দিল সময়। হাতে অনেকটা সময় নিয়ে স্নায়ুর যুদ্ধ জিতে নিলেন কার্লসেন। মঙ্গলবার ক্লাসিক্যালের প্রথম রাউন্ড ড্র হওয়ার পর বুধবার দ্বিতীয় রাউন্ডও ড্র হয়। যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে শুরুতে অনেকটা সময় নষ্ট করে ফেলায় পিছিয়ে পড়তে থাকেন তিনি। একটা সময় ১০ সেকেন্ডের কমে চলে যায় প্রজ্ঞানন্ধার সময়। প্রথম টাইব্রেক জিতে গিয়েছিলেন কার্লসেন এবং দ্বিতীয় টাইব্রেক ড্র হয়ে যায়। বরং বলা যায় ২২ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নেন দু’জনেই। যার ফলে ফাইনালে বাজিমাত করলেন কার্লসেন। তবে দীর্ঘ লড়াই দিয়ে মন জিতে নিলেন ১৮ বছরের ভারতীয় প্রতিযোগী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
