Cart Total Items (0)

Cart

All Sports
প্রজ্ঞানান্ধা

অলস্পোর্ট ডেস্ক: সোমবার আজারবাইজানের বাকুতে চল বিশ্বকাপতি ফিডে বিশ্বকাপ দাবা টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানান্ধা বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস রচনা করলেন। ভারতীয়দের মধ্য এই কৃতিত্ব একমাত্র অর্জন করেছিলেন বিশ্বনাথন আনন্দ। ফাইনালে এখন প্রজ্ঞানান্ধার সামনে ম্যাগনাস কার্লসেন। মঙ্গলবার গোটা বিশ্ব তাকিয়ে থাকবে এই ফাইনালের দিকে। সোমবার জয়ের সঙ্গে প্রজ্ঞানান্ধা কিংবদন্তি খেলোয়াড় বিশ্বনাথন আনন্দের পরে টুর্নামেন্টের শীর্ষ সংঘর্ষে প্রবেশ করা মাত্র দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। ভারতীয় এই কিশোর সেমিফাইনালে টাই-ব্রেকে কারুয়ানাকে ৩.৫-২.৫-এ হারিয়ে দেন।

“প্র্যাগ ফাইনালে! টাইব্রেকে সে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে এখন ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবে। কী পারফর্ম্যান্স!,” দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ এক্স (টুইট)-এ লেখেন। এই জয়ের সঙ্গে ববি ফিশার ও ম্যাগনাস কার্লসনের পর তিনিই তৃতীয় সর্বকনিষ্ঠ প্লেয়ার যিনি ক্যান্ডিডেট টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেন।

এর আগে, প্রজ্ঞানান্ধা বৃহস্পতিবার সেমিফাইনালে পৌঁছতে ডেথ টাই-ব্রেকে স্বদেশী অর্জুন এরিগেসিকে ৫-৪-এ হারিয়েছিলেন। ভারতীয় এই তারকা টাইব্রেকের পরে বিশ্ব ফিডে তালিকার তিন নম্বরে থাকা ফ্যাবিয়ানো কারুয়ানাকে ৩.৫-২.৫-এ পরাজিত করে ম্যাগনাস কার্লসেনকে হারানোর অপেক্ষায়। যদিও তিনি বলছেন, তিনি কখনওই ভাবেননি তিনি কার্লসেনের বিরুদ্ধে খেলবেন।

তিনি বলেন, ‘‘এই টুর্নামেন্টে ম্যাগনাসের বিরুদ্ধে খেলার আশা করিনি কারণ আমার তাঁকে খেলার একমাত্র উপায় ছিল ফাইনালে, এবং আমি ফাইনালে ওঠার আশা করিনি… আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দেখব কেমন হয় !”

সামায়া রায়না লেখেন, ‘‘প্রাগনন্ধা সবেমাত্র দাবা বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে এখন বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কারসলেনের মুখোমুখি! এটা ভারতীয় দাবার জন্য বিশাল ব্যাপার! আনন্দের পর প্রাগই হতে চলেছেন প্রথম ভারতীয় যিনি এই লড়াইয়ে নামতে! ভবিষ্যৎ আমাদের!!’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *