Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: সোমবার দাবা বিশ্বকাপ-এ আজারবাইজানের বাকুতে বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধা। ফাইনালে তিনি মুখোমুখি হতে চলেছেন ম্যাগনাস কার্লসেনের। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর ১৮ বছর বয়সী দ্বিতীয় ভারতীয় দাবা খেলোয়াড় প্রজ্ঞানন্ধা যিনি ফাইনালে পৌঁছলেন। টাইব্রেকারে দুর্দান্ত জয়ের পর তিনি এই সাফল্য অর্জন করেছেন।

প্রবীন ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন প্রজ্ঞানন্ধার এই সাফল্যে উচ্ছ্বসিত। এবং তিনি প্রজ্ঞানন্ধার উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে একটি টুইটও করেছেন।

‘‘অভিনন্দন প্রজ্ঞানন্ধা তোমাকে ফাইনালে পৌঁছানোর জন্য, কী অসাধারন তোমার এই পথ চলা। বহু মানুষের অনুপ্রেরণা তুমি। তোমার সমর্থকদেরও জানাই অভিনন্দন,’’ লিখেছেন অশ্বিন।

সেমিফাইনালে জেতার পর বিশ্বনাথন আনন্দও প্রজ্ঞানন্ধার উদ্দেশ্যে টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন,‘‘ প্রজ্ঞা ফাইনালে পৌঁছে গেল। টাইব্রেকারে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে এখন ফাইনালে সে মুখোমুখি হতে চলেছে ম্যাগনাস কার্লসেনের। কি দুর্দান্ত খেলেছে সে।’’

এর আগে প্রজ্ঞানন্ধা বৃহস্পতিবার সেমিফাইনালে নিজের জায়গা দখলের জন্য ডেথ টাই-ব্রেকারে অর্জুন এরিগেসিকে ৫-৪-এ হারিয়েছিলেন। প্রজ্ঞানন্ধা ইতিমধ্যেই পরের বছরের ইভেন্টে নিজের স্থান নিশ্চিত করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *