অলস্পোর্ট ডেস্ক: কলকাতা এখন অনেকটাই দাবার শহর, এটা বললে অত্যুক্তি হবে না। পর পর দাবার আসরে এখন মেতে রয়েছে এই শহর। কিছুদিন আগেই এই শহরে বসেছিল আন্তর্জাতিক দাবার আসরে। আর সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার শহরের ঐতিহ্যবাহী বেঙ্গল চেম্বার অফ কমার্সে বসেছিল ‘সতরঞ্জ কে হিরোস ২০২৬-এর আসর। সারা বাংলা দাবা সংস্থার এই উদ্যোগ তৃতীয় বছরে পা দিল সংস্থার সভাপতি গ্ৰ্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার হাত ধরে। যেখানে গত কয়েক বছর ধরে সেই সব দাবাড়ু বা দাবার সঙ্গে যুক্ত মানুষদের সংবর্ধিত করা হয় যাঁরা বাংলাকে বার বার গর্বিত করেছে। আর সেই দিয়ে গেলেন স্বয়ং দিব্যেন্দু বড়ুয়া।
যদিও দাবার আসর তবুও সেই মঞ্চ দাবাড়ুরা ছাড়াও আলোকিত করেছিলেন ফুটবলার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা, ছিলেন ক্রীড়া প্রশাসকরাও, তাঁর মধ্যে অন্যতম সুব্রত দত্ত। ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দূ বিশ্বাস ও মেহতাব হোসেন। ছিলেন বাংলার গ্ৰ্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়, সপ্তর্ষি রায়, দীপ্তায়ন ঘোষ ও মিত্রাভ গুহ। ছিলেন সর্ব কনিষ্ঠ সিএম সর্বার্থ মানি। এই সব গ্ৰ্যান্ডমাস্টারকে সংবর্ধিত করা হল এই মঞ্চ থেকে।
দিব্যেন্দু বড়ুয়া জানিয়ে গেলেন, এই উদ্যোগের পিছনে একটাই লক্ষ্য যাঁরা সাফল্য নিয়ে আসছেন তাঁদেরকে উৎসাহিত করা। যাতে তাঁরা আরও সাফল্য নিয়ে আসতে পারেন বাংলার জন্য, দেশের জন্য। তবে এদিনের সব থেকে বড় পুরস্কার ছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আর সেটা উঠল বাংলার দাবার সঙ্গে দীর্ঘদিন ধরে জরিয়ে থাকা, বিখ্যাত আর্বিট্রার উদয়নকান্তি ঘোষ। বাংলার দাবায় তাঁর দীর্ঘ অবদানের জন্য এই স্বীকৃতি তাঁর প্রাপ্য।

এদিন তাঁর হাতে সব ক্রীড়াবিদরা মিলেই সংবর্ধনা তুলে দিলেন। সেই সংবর্ধনা মঞ্চ থেকেই কিছু প্রশ্নও তুলে দিলেন উদয়ন ঘোষ। বাংলার দাবা কেন একটা জায়গার পর আর এগোতে পারে না সেই প্রশ্নও তিনি তুললেন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব দিলেন বাংলার দাবার মুখ দিব্যেন্দু বড়ুয়ার হাতেই। কারণ এখন বাংলার দাবার ব্যাটন তাঁরই হাতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
