Cart Total Items (0)

Cart

All Sports
গ্লোবাল চেস লিগ

অলস্পোর্ট ডেস্ক: গ্লোবাল চেস লিগ (জিসিএল)-এর জন্য সোমবার ছ’টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হল। ২১ জুন থেকে ২ জুলাই দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে এই ছয় ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। টেক মাহিন্দ্রা এবং আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিডে)-এর মধ্যে একটি যৌথ উদ্যোগে প্রতিযোগী দলগুলি একটি ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে কম করে ১০টি ম্যাচ খেলবে৷

জিসিএল পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে দল। লিগ শুরু হবে প্লেয়ার্স ড্রাফট দিয়ে যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাদের নিজ নিজ দলের জন্য খেলোয়াড় নির্বাচন করবে। ছ’টি ফ্র্যাঞ্চাইজি মালিক এবং তাদের দলগুলি হল ইউ স্পোর্টস (আপগ্র্যাড মুম্বা মাস্টার্স), ইনসিওরকোট স্পোর্টস (গঙ্গা গ্র্যান্ডমাস্টারস), পুনিত বালান গ্রুপ (বালান আলাস্কান নাইটস), ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস), চিঙ্গারি অ্যাপ (চিঙ্গারি গাল্ফ টাইটানস) এবং এপিএল অ্যাপেলো-র এসজি স্পোর্টস (এসজি অ্যালপাইন ওরিয়র্স)।

বিশ্বনাথন আনন্দ, ডিং লিরেন, ম্যাগনাস কার্লসেন, ইয়ান নেপোমনিয়াচ্চি, হাউ ইফান এবং কাতেরিনা ল্যাগনো-সহ বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের লিগে খেলতে দেখা যাবে। ফিডে সভাপতি, আরকাদি ডভোরকোভিচ জানান, তিনি একটি সফল উদ্বোধনী সংস্করণের জন্য অপেক্ষা করছেন৷ সোমবার এক বিবৃতিতে ডভোরকোভিচ বলেন, “আমরা এটির বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সঠিক অংশীদারদের পেয়েছি যারা ভিশনে বিশ্বাসী। লিগের বড় সাফল্যের জন্য মুখিয়ে রয়েছি।”

জগদীশ মিত্র, জিসিএল বোর্ডের চেয়ারপার্সন বলেন, “টুর্নামেন্টটি ঐতিহ্যবাহী দাবাকে নতুন যুগের সঙ্গে মিশিয়ে দিতে সাহায্য করবে এবং ডিজিটাইজেশন, উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে ভক্তদের অভিজ্ঞতা বাড়াতে হবে।”

টুর্নামেন্টে দল হবে মিক্স। যেখানে ছ’টি ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটি ডাবল রাউন্ড-রবিন স্টাইলে মোট ১০টি ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচের বিজয়ী নির্ধারণ করা হবে একটি সেরা-অফ-সিক্স বোর্ড স্কোরিং সিস্টেমের মাধ্যমে, একই সঙ্গে খেলা। এই লড়াইগুলি থেকে উঠে আসা শীর্ষ দু’টি দল তারপর ফাইনালে যাবে, যা ২ জুলাই অনুষ্ঠিত হবে, যেখানে থেকে প্রথম গ্লোবাল চেস বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া যাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *