Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় প্রথম মহিলা দাবাড়ু হিসেবে ২০২৬ ফিডে উইমেন্স ক্যান্ডিডেটস চ্যাম্পিয়ন হলেন বৈশালী রমেশবাবু। অন্তিম রাউন্ডে রোমাঞ্চক লড়াই শেষে কাটেরিনা লাগনোকে হারিয়ে ৮.‌৫ পয়েন্ট নিয়ে খেতাব জিতলেন বৈশালী। দিব্যা দেশমুখের বিরুদ্ধে বিবিসারা আসাউবয়েভা ড্র করেন। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে চলতি বছরের শেষে বিশ্বখেতাবী লড়াইয়ে চীনের জু ওয়েনজুনের মুখোমুখি হবেন বৈশালী।

প্রতিযোগিতার সবচেয়ে কম র‌্যাঙ্কিংয়ের দাবাড়ু হিসেবে খেলা শুরু করে বৈশালী এই চমকপ্রদ সাফল্য সত্যি প্রশংসনীয়। এর আগে ২০২৪ সালে এমনই সবচেয়ে কম র‌্যাঙ্কিংয়ে থেকে ক্যান্ডিডেটস খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন ডি গুকেশ। ওইবছর ক্যান্ডিডেটসের মহিলা বিভাগে ৭.‌৫ পয়েন্টে শেষ করে যুগ্ম দ্বিতীয় স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বৈশালীকে। এবার তিনি এক পয়েন্ট বেশি অর্জন করেছেন।

চেসবেস ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাতকারে বৈশালীর ছেলেবেলার কোচ আরবি রমেশ জানিয়ছেন, ‘‌ বৈশালীর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিশ্বচ্যাম্পিয়ন খেতাবের জন্য লড়াই করা একটা দুরন্ত ব্যাপার। সেটা অর্জন করতে পেরেছে বলে বৈশালী কৃতিত্বে দারুন খুশি। ম্যাচের গুরুত্বপূর্ণ নিজেকে ধীর, স্থির রেখে খেতাব জিতেছে। সত্যি দুরন্ত ফল এটা। আপাতত এই মুহূর্তটা উপভোগ করার। তারপর বিশ্বচ্যাম্পিয়নশিপের জন্য পরিকল্পনা শুরু করার কথা ভাবা যাবে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *