Cart Total Items (0)

Cart

All Sports
ভিদিত গুজরাঠি

অলস্পোর্ট ডেস্ক: তৃতীয় বাছাই ভারতীয় গ্র্যান্ডমাস্টার ভিদিত সন্তোষ গুজরাঠি সোমবার এশিয়ান গেমস ২০২৩ দাবায় পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে জয় দিয়ে আবার কামব্যাক করলেন। ২৮ বছর বয়সী গুজরাঠি তৃতীয় রাউন্ডে থাইল্যান্ডের প্রিন লাওহাভিরাপাপকে হারান এবং চতুর্থ রাউন্ডে ভিয়েতনামের লে তুয়ান মিনকে পরাজিত করে তিন পয়েন্ট নিয়ে এগিয়ে যান। বর্তমানে ইভেন্টে তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন।

চতুর্থ বাছাই অর্জুন এরিগাইসির সঙ্গে, গুজরাঠি একই পয়েন্ট টেবিলে রয়েছেন এখন। টুর্নামেন্টের শীর্ষবাছাই উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ এবং চিনের ওয়েই ইয়ের থেকে অর্ধেক পয়েন্ট পিছিয়ে অবস্থান করছেন এই ভারতীয়রা। ২০ বছরের এরিগাইসি তৃতীয় রাউন্ডে ভিয়েতনামের নগুয়েন এনগক ট্রুং সনকে হারিয়ে, চতুর্থ রাউন্ডে ইরানের জিএম তাবাতাবেই সায়েদ মহম্মাদামির বিরুদ্ধে ম্যাচ ড্র করেন।

মহিলাদের ইভেন্টে, ভারতের শীর্ষ খেলোয়াড় কোনেরু হাম্পি এবং ডি হারিকা প্রথম দুই রাউন্ডে জয় দিয়ে শুরু করলেও, সেখানেই থেমে যায় তাদের দৌড়। সোমবার দুই রাউন্ড থেকে তাঁরা মাত্র আধা পয়েন্টই তুলতে তুলতে সক্ষম হন। চিনের মহিলা দলের শীর্ষ বাছাই হৌউ ইফান ভারতীয়দের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়ান। কারণ তিনি তৃতীয় রাউন্ডে হারিকাকে এবং চতুর্থতে হাম্পিকে পরাজিত করেন।

চতুর্থ রাউন্ডে খেলার আগে, তৃতীয় রাউন্ডে চিনা খেলোয়াড় ঝু জিনারের বিপক্ষে হাম্পির ম্যাচ ড্র হয়। এদিকে তৃতীয় রাউন্ডে ইফানের কাছে হারের পর, পরেরটিতে উজবেকিস্তানের নিলুফার ইয়াকুববায়েভার সঙ্গেও ম্যাচটি ড্র হয় হারিকার।

এই দুই মহিলা দাবাড়ু চারটি রাউন্ড থেকে মাত্র ২.৫ পয়েন্ট সংগ্রহ করেন। ইফান এবং জিনার চার পয়েন্ট নিয়ে উঠে এসেছেন শীর্ষস্থানে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *