Cart Total Items (0)

Cart

All Sports
গুকেশ ডি

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় গ্র্যান্ডমাস্টার ভিদিত গুজরাঠি এবং ডঃ নিধি কাটারিয়ার বিয়ের অনুষ্ঠান জমে উঠেছিল দাবা তারকাদের উপস্থিতিতে। পুনেতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং দাবা গ্রেট বিশ্বনাথন আনন্দ। যেখানে তাঁদের উপস্থিতিই একটি অনুষ্ঠানের পরিবেশ বদলে দেওয়ার জন্য যথেষ্ট সেখানে তাঁদের পারফর্মেন্স তো অবশ্যই বাড়তি পাওনা অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য। জনপ্রিয় বলিউড গানের তালে পা মেলাতে দেখা গেল তাঁদের । সোশ্যাল মিডিয়ায় যার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। গুকেশ এবং আনন্দ ছাড়াও, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মাস্টাররা যেমন অনিশ গিরি এবং তাঁর স্ত্রী সোপিকো গুরামিশভিলি, যিনি একজন গ্র্যান্ডমাস্টার, বিদিত এবং নিধির বিয়ের পূর্ব এবং পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুকেশ, তানিয়া সচদেব, অনিশ গিরি এবং সোপিকো গুরামিশভিলির সঙ্গে বিখ্যাত বলিউড গান ‘বদ্রি কি দুলহানিয়া’-তে নাচেও মাত দিলেন আনন্দ।

বিশ্বনাথনই নাচের চালে বাজিমাত করলেন। রীতিমতো মঞ্চ কাঁপালেন। একটি ভাইরাল ভিডিওতে, আনন্দকে আরেকটি বলিউড ক্লাসিক ‘ম্যায় হু ডন’-এর তালেও নাচতে দেখা গিয়েছে।

গত বছর, ২০২৪ সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চিনের শিরোপাধারী ডিং লিরেনকে হারিয়ে ১৮ বছর বয়সে গুকেশ সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন। তাঁর আগের একমাত্র ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন বিশ্বনাথে আনন্দ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *