অলস্পোর্ট ডেস্ক: তিনি বিশ্বনাথন আনন্দ । তিনি ভারত তথা বিশ্ব দাবার অন্যতম নাম। সেই আনন্দ কি তাহলে এবার অন্য খেলা বেছে নিতে চলেছেন? কিছুদিন আগেই তিনি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ক্রিকেট খেলর প্রস্তাব দিয়েছে পাশাপাশি তাঁর সঙ্গে দবা খেলার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। তাঁর সঙ্গে অশ্বিনের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তা আনন্দের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই স্পষ্ট। অশ্বিনকে ক্রিকেট খেলার চ্যালেঞ্জ জানিয়ে অনুশীলনে নেমে পড়লেন তিনি। ব্যাট করতে দেখা গেল তাঁকে। ব্যাটে বলে রীতিমতো টেকনিক্যালি কানেক্টও করলেন। তিনি যে দাবার পাশাপাশি ক্রিকেটটাও পারেন সেটা কিন্তু প্রমাণ করে দলেন।
সম্প্রতি একটি ভিডি পোস্ট করেছেন বিশ্বনাথন আনন্দ তাঁর টুইটার হ্যান্ডলে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে ব্যাট করতে। একটি বলেই হিট করার ছোট্ট ভিডিও। কিন্তু সেখানে তিনি রীতিমতো পেশাদারদের মতই ব্যাট চালাচ্ছেন। সেই পোস্টেও আনন্দ আবার অশ্বিনকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি অশ্বিনের অফস্পিনের জন্য যে নিজেকে তৈরি করছেনন সেটাা তাঁর ভিডিও পোস্টে জানিয়ে দিয়েছেন। এবার অশ্বিনকে তাঁর সঙ্গে ক্রিকেট খেলতেই হবে।
আনন্দ পোস্টে লিখেছেন, “এই যে অশ্বিন, মুখোমুখি হওয়ার জন্য আমার অফস্পিনকে ঝালিয়ে নিচ্ছি। এই গ্রীস্মে কাল এবং সাদা নয়, হবে সাদা বনামম সাদার লড়াই।” এই ভিডিওতে দেখা যাচ্ছে নীল টিশার্ট সবুজ প্যান্ট পরে ব্যাট করছেন তিনি।
সদ্য শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ১০০ টেস্ট খেলার রেকর্ড করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তার জন্যও আনন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “১০০ টেস্ট খেলার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার একাগ্রতা প্রেরণাদায়ক। কখনও একটা দাবা ম্যাচ হয়ে যাক? এমনও হতে পারে কোনও একটা ক্রিকেট ম্যাাচে তুমি আমাকে বল করছ?”
এদিন তার রেশ ধরেই আনন্দ তাঁর ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করেন এবং লেখেন, তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন অশ্বিনের স্পিনে ব্যাট করার জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
