Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ৭ জানুয়ারি থেকেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে টাটা স্টিল চেস ইন্ডিয়া র‍্যাপিড ও ব্লিৎজ ওপেন টুর্নামেন্ট। যাকে কেন্দ্র করে ফুটবলের শহরে যখন দম বন্ধ করা পরিবেশ তখন কিছুটা অক্সিজেন এনে দিল তারকাখচিত দাবার এই আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। তবে শুরুতেই ধাক্কা খেয়েছিল ডি গুকেশের নাম তুলে নেওয়ার সিদ্ধান্তে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নের বছর কলকাতা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তেমনটা হচ্ছে না। তবে ভারতের বাকি তারকারা‌ সেই শূন্যস্থান পূরণ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর যিনি বদলি হিসেবে এলেন, সেই নিহাল সারিন শুরুতেই বাজিমাত করলেন তাও আবার আনন্দকে দু’নম্বরে নামিয়ে। টুর্নাম‌েন্টের র‍্যাপিড রাউন্ড জিতে শনিবার ব্লিৎজে খেলতে নামছেন নিহাল।

সেই তালিকার শীর্ষে যখন বিশ্বনাথন আনন্দের মতো একজন লিভিং লেজেন্ড তখন সব স্পটলাইট যে তিনি কেড়ে নেবেন তা নবীয়ে কোনও সন্দেহ নেই। শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চেই প্রতিযোগিতায় মাতলেন তারকা দাবাড়ুরা। এক নম্বর বোর্ডে প্রথম চাল দিয়ে খেলা শুরু করে দিলেন ধানুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিংকে ধানুকা। অন্য বোর্ডে তখন আনন্দের মুখোমুখি ভিদিত গুজরাঠি। সপ্তম রাউন্ডের শেষে দু’জনের ফল ড্র। শীর্ষে থেকেই অষ্টম রাউন্ডে প্রজ্ঞানানন্ধার মুখোমুখি হলেন আনন্দ। তাঁকে একঝলক দেখার আর অটোগ্ৰাফ নেওয়ার জন্য নতুন প্রজন্মের দাবাড়ুদের মধ্যে ছিল চূড়ান্ত আগ্ৰহ।

এই মঞ্চে উপস্থিত ছিলেন অর্জুন এরিগাইসি, আর প্রজ্ঞানন্দ এবং বিদিত গুজরাথির মতো তারকারাও। গত বছরের বিজয়ী এবং বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেন, যিনি র‍্যাপিড ও ব্লিৎজ উভয় শিরোপাই জিতেছিলেন, তিনিও ১০ জন খেলোয়াড়ের ‘ওপেন’ বিভাগ থেকে অনুপস্থিত থাকছেন। অন্যদিকে, মহিলাদের বিভাগে বর্তমান র‍্যাপিড চ্যাম্পিয়ন আলেকজান্দ্রা গোরিয়াচকিনা এবং গত আসরের ব্লিৎজজয়ী ক্যাটেরিনা লাগনো টুর্নামেন্টের মূল আকর্ষণের তালিকায় তো থাকবেনই তবে সব স্পট লাইট কিন্তু থাকবে ভারতের দিব্যা দেশমুখের দিকে। ১১ জানুয়ারি শেষ হবে টুর্নামেন্টটি।

এদিকে আয়োজকরা ডি গুকেশের নাম তুলে নেওয়ার খবর নিশ্চিত করে জানান, গুকেশের পরিবর্তে আরেক ভারতীয় গ্র্যান্ডমাস্টার নিহাল সারিনকে দেখতে পাওয়া যাবে খেলবেন।
ম্যাগনাস কার্লসেন বর্তমান চ্যাম্পিয়ন, কিন্তু তিনি এই বছর তার শিরোপা রক্ষা করতে ফিরে আসছেন না। গুকেশের অনুপস্থিতি সত্ত্বেও, টুর্নামেন্টটিতে এখনও শক্তিশালী খেলোয়াড়দের সমাহার রয়েছে। বিশ্বনাথন আনন্দ, ওয়েসলি সো, প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি এবং নিহাল সারিনের মতো বড় তারকারা ওপেন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার সপ্তম রাউন্ডের শেষে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আনন্দ ও নিহাল থাকলেও অষ্টম রাউন্ডে এগিয়ে গেলেন‌ নিহাল সেরিন ওয়েসলিকে হারিয়ে। অন্যদিকে আনন্দ ও প্রজ্ঞানানন্ধার ম্যাচটি ড্রতেই শেষ হল। অষ্টম রাউন্ডের শেষে আনন্দকে পিছনে ফেলে এগিয়ে গেলেন নিহাল সারিন। নবম রাউন্ডে আনন্দের সঙ্গে ম্যাচ ড্র হতেই শেষ হাসি হাসলেন নিহাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *