অলস্পোর্ট ডেস্ক: তিনি বিশ্বনাথন আনন্দ । বিশ্ব দাবার অন্যতম বড় নাম। ভারতীয় দাবার তো বটেই। দাবা খেলাকে ভারতের মাটিতে পরিচিতি এনে দিয়েছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে তিনিও ক্রিকেট ফ্যান। কোথাও গিয়ে তিনিও ক্রিকেটারদের ফ্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টে নিজের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। পুরো দুনিয়া তাঁকে কুর্নিশ জানাচ্ছে। সেই তালিকায় রয়েছে এমন একজন যা অবশ্যই স্পেশাল অশ্বিনের জন্য। তিনি বিশ্বনাথন আনন্দ।
বৃহস্পতিবার থেকে ধর্মশালায় শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট। সেদিনই টুইট করে অশ্বিনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আনন্দ টুইটারে লেখেন, ‘‘অশ্বিনকে, শুভেচ্ছা ১০০ টেস্টের জন্য! তোমার একাগ্রতা প্রেরণা! একটা অভিনব দাবা ম্যাচ হতে পারে? এটাও হতে পারে যে তুমি আমাকে বল করবে কোনও ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ?’’
তবে বিসিসিআই-এর একটি পোস্টে খোলসা হয়েছে এই দুই দুই মেরুর ক্রীড়াবিদ একে অপরকে অনেক আগে থেকেই চেনেন। সেখানে বিশ্বনাথন আনন্দ জানান, কোভিডের সময় অশ্বিনের ইউটিউব চ্যানেলের জন্য তিনি কথা বলেছিলেন তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘‘সেই সময় আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। ক্রিকেটারদের মধ্যে তুমি দাবা বোঝো, জানো। আশা করি এটা তোমাকে তোমার একাগ্রতা ধরে রাখতে সাহায্য করবে। আশা করি তুমি এই অসাধারণ উপলক্ষ্যকে উপভোগ করবে। অনেক শুভেচ্ছা।’’

বিশ্বনাথন আনন্দের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাও শেয়ার করেছেন অশ্বিন। তিনি বলেন, ‘‘আমরা সব সময় বড় মানুষের সঙ্গে দেখা করতে চাই। আমি বিশ্বনাথন আনন্দের সম্পর্কে অনেক গল্প শুনেছি। আমরা তাঁর সঙ্গেও দেখা করতে চাই। কিন্তু ঘটনা হল আমি কিছুটা দাবা বুঝি। আর সেই বোঝা নিয়ে যখন বিশ্বনাথন আনন্দের সঙ্গে কথা বলতে গেলাম তখন অন্যরকম অনুভূতি কাজ করছিল।’’ সেই সময় এমন অনেক কথা আনন্দ তাঁকে বলেছিলেন যা পরবর্তীতে তাঁর কাজে লেগেছে বলেও জানিয়েছেন অশ্বিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
