Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই শুরু হয়ে গেল ১৮তম টুর্নামেন্টের আসর। বলিউড সুপারস্টার শাহরুখ খান তাঁর দুর্দান্ত বক্তৃতা দিয়ে অনুষ্ঠানের সূচনাকে আরও সুন্দর করে দিলেন। অন্যদিকে গায়িকা শ্রেয়া ঘোষাল তাঁর সুরেলা কণ্ঠে সব সময়ের মতো ভক্তদের মুগ্ধ করলেন। এরপর বলিউড অভিনেত্রী দিশা পাটানি তাঁর অসাধারণ নৃত্যের মাধ্যমে মঞ্চ মাতালেন। সবার শেষে ছিলেন পঞ্জাবি গায়ক করণ আউজলার প্রভাবশালী পারফর্মেন্স। শুধু কি এন্টারটেইনমেন্ট জগতের তারকারা মঞ্চ মাতালেন, ইডেনে উদ্বোধনী মঞ্চ মাতালেন স্বয়ং ক্রিকেটাররাও। অনুষ্ঠান শেষে শুরু হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে।

তার আগে শাহরুখ খান মঞ্চে ডেকে নেন বিরাট কোহলিকে। এদিনের ম্যাচ যতটা কেকেআর-এর ততটাই বিরাট কোহলির। এদিন ইডেন ভরেছে বিরাটকে দেখতে। বিরাটকে ঘিরে যে উন্মাদনা গত কয়েকদিন ধরে ইডেনের বাইরে দেখা গিয়েছে তাতে হতাশ হতেই পারেন কলকাতার তারকারা। করণ আউজলার পারফর্মেন্সের পরই শাহরুখ খান আবারও মাইক হাতে মঞ্চে আসেন। এরপর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ভারতীয় তারকা খেলোয়াড় বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স এবং ভারতের খেলোয়াড় রিঙ্কু সিংকে মঞ্চে ডাকার আগে দু’জনের মধ্যে কিছু মজার কথাবার্তা হয়।

তবে যে শুধু দিশা পাটানি নেচে মঞ্চ মাতিয়েছেন তা নয় বরং শাহরুখ খানের সঙ্গে রিঙ্কু সিং তাঁর পছন্দের গান ‘লুট পুট গয়া’ এর সঙ্গে নেচে এন্টারটেইন করেন ইডেনের দর্শকদের। বাদ যাননি বিরাট কোহলিও। এবার অবশ্য ছিল শাহরুখের পছন্দের গান। তিনিই বিরাটকে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে অনুরোধ করেন। শাহরুখ-বিরাট নাচের মধ্যে দিয়ে শেষ হয় এন্টারটেইনমেন্ট।

এর পর শাহরুখ ডাকে বিসিসিআই সভাপতি রজার বিন্নি বোর্ড এবং আইপিএলের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে আসেন। বিন্নি বিরাটের হাতে তুলে দেন মেমেন্টো। শেষবেলায় কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং আরসিবি অধিনায়ক রজত পাতিদারও লোভনীয় ট্রফি নিয়ে মঞ্চে আসেন। সবার শেষে বিরাট কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করে দেন বোর্ড কর্তারা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *