Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্রথম সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর, কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকিয়ে সবাই। তবে, দুই ক্রিকেট জায়ান্টের মধ্যে লড়াইটা কেবল ব্যাট এবং বলের প্রতিযোগিতার ভিত্তিতে নয়, ভেন্যুতে পরিস্থিতির ভিত্তিতেও সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে, বৃহস্পতিবার সকালে কলকাতায় হালকা বৃষ্টিও হয়েছে, যার ফলে মাঠ কভার করে রাখা হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। এই পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে।

যদিও ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা কম – ভারতীয় সময় দুপুর দুটো থেকে রাত ১১টা পর্যন্ত বৃষ্টি হলেও ম্যাচ ভেস্তে যাওয়ার মতো হবে না বলেই জানা যাচ্ছে। যদি তেমনটা হয় তাহলে একটি রিজার্ভ ডে রয়েছে যদি বৃষ্টির কারণে ম্যাচ ২০ ওভারও করা না যায় তবে রিজার্ভ ডে-তে খেলা হবে। অ্যাকুওয়েদার অনুসারে, ম্যাচের দিন ইডেন গার্ডেনে বৃষ্টির সম্ভাবনা মাত্র ৭% এর কাছাকাছি। সকাল থেকে ঢেকেই রাখা হয়েছিল গোটা মাঠ। তবে সময় মতোই খেলা শুরু হয়েছে।

ইডেন গার্ডেনের প্রতি ঘণ্টায় আবহাওয়া রিপোর্ট: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপ ২০২৩:

বেলা ১ টায়: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
দুপুর ২ টায়: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
বিকেল ৩ টায়: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
বিকেল ৪ টায়: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
বিকাল ৫ টায়: তাপমাত্রা – ২৬ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
সন্ধ্যা ৬ টায়: তাপমাত্রা – ২৬ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
সন্ধ্যা ৭ টায়: তাপমাত্রা – ২৫ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
রাত ৮ টায়: তাপমাত্রা – ২৫ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
রাত ৯ টায়: তাপমাত্রা – ২৪ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
রাত ১০ টায়: তাপমাত্রা – ২৪ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ
রাত ১১ টায়: তাপমাত্রা – ২৪ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৭ শতাংশ

দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

বৃহস্পতিবার ম্যাচ শেষ করা না গেলে, সেমিফাইনালটি শুক্রবার রিজার্ভ ডে-তে সেখান থেকে শুরু হবে যেখানে আগের দিন থেমেছিল। কিন্তু, শুক্রবারও যদি একই পরিণতি দেখা যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা ফাইনালে যাবে কারণ তারা লিগ পর্বে অস্ট্রেলিয়ার তুলনায় পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *