অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয়ে গেল রিঙ্কু সিং-এর। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার তাঁর দীর্ঘদিনের লড়াইয়ের ফল পেলেন তিনি। রিঙ্কু সম্প্রতি আইপিএল খেলে নিজেকে ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় করে তুলেছেন। মিডল অর্ডারে তাঁর অসাধারণ ব্যাটিং আইপিএল-এ কেকেআর-কে হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে একাধিকবার। তবে আইপিএল ২০২৩ তাঁর জন্য ঘুরে দাঁড়ানোর রাস্তা তৈরি করে দিয়েছিল। চূড়ান্ত রানার্স আপ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটি ম্যাচে, কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু তাঁর দলকে জেতাতে শেষ ওভারে পর পর পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। তারপর থেকেই তাঁর ভারতীয় দলে তাঁর অন্তর্ভূক্তি নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি আয়ারল্যান্ডের সফরের পাশাপাশি এশিয়ান গেমসের দলেও জায়গা করে নিয়েছেন।
আর সেই রিঙ্কুর কীর্তি এবার পৌঁছে গিয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর মঞ্চেও। অভিষেক বচ্চন এবং সাইয়ামি খের, যিনি ‘ঘুমর’ ছবিতে অভিনয় করেছেন তাঁরা হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। তাঁদের কাছেই প্রশ্ন যায়, “কলকাতা নাইট রাইডার্সের কোন ব্যাটসম্যান ২০২৩ সালের আইপিএলে একটি ম্যাচের শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরেছিলেন?” উত্তরের বিকল্পগুলি ছিল, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, নীতীশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার। তাঁর সেই ইনিংস এতটাই হিট হয়ে গিয়েছে যে তা পৌঁছে গিয়েছে কৌন বনেগা ক্রোড়পতিতেও। তবে সঠিক উত্তর দিতে পেরেছেন কিনা অভিষেক বচ্চনরা তা জানা যায়নি।
সম্প্রতি, রিঙ্কু আয়ারল্যান্ড সফরে যাওয়ার সময় বিজনেস ক্লাসে তাঁর প্রথমবার বিদেশ যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তাঁরই সতীর্থ জিতেশ শর্মার কাছে। সেখানে উঠে এসেছিল তাঁর সেই অনুভূতির কথা। .
তিনি বলেছিলেন, “এটা সত্যিই ভাল লাগছে। টিম ইন্ডিয়ার হয়ে খেলা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি যখন আমার ঘরে ঢুকে দেখি আমার জার্সিতে আমার নাম এবং নম্বর (৩৫) ছাপানো রয়েছে, সেই মুহূর্তটি আমার জন্য সত্যিই আবেগপূর্ণ ছিল। যার জন্য আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আমি যখন আমার ভারতীয় দলে ডাক পাওয়ার খবর পাই তখন আমি আমার বন্ধুদের সঙ্গে নয়ডায় অনুশীলন করছিলাম। আমি সঙ্গে সঙ্গেই আমার মাকে ফোন করি কারণ তিনি আমাকে সবসময় ভারতের হয়ে খেলতে উৎসাহিত করতেন, তাই এটি একটি স্বপ্ন ছিল।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
