অলস্পোর্ট ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেটাররা কেউই আর সে দেশে থাকেন না। সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তার মধ্যে অন্যতম পাকিস্তান। একটা সময় পাকিস্তানকেই তারা তাদের হোম গ্রাউন্ড করেছিল। এর পর ভারতকে হোম গ্রাউন্ড করেও আফগানিস্তান ক্রিকেট দল বেশ কিছু সিরিজ খেলেছে। তাদের প্রথম টেস্টে হাতেক্ষরী হয়েছিল ভারতের মাটিতে। তবে পাকিস্তান থেকে ক্রমশ আফগানদের উৎখাত করা হচ্ছে। আর সে কারণেই হয়তো পাকিস্তানকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে হারিয়ে উচ্ছ্বাসটা অনেকটাই বেশি। কারণ এর আগেই ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান।
তবে আফগানিস্তানের এদিনের জয়ে বহুদিন পর কাবুলে উৎসবের আবহ তৈরি হল। এদিন সোশ্যাল মিডিয়ায় বেস কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে বাজি ফাটানো হচ্ছে সঙ্গে চলছে গান ফায়ারও। এটাই তাদের উৎসব পালনের রীতি। এতদিন এই বন্দুকের ভয়েই দেশ ছেড়ে পালাচ্ছিল মানুষ। এখন বিশ্বকাপের দেশের জয়ে সেটাই হচ্ছে উৎসবের হাতিয়ার। তবে পাকিস্তানকে হারিয়ে নিজেদের উচ্ছ্বাসও চেপে রাখেননি আফগান ক্রিকেটারা।
প্রথমে দেখা গিয়েছিল মাঠেই ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকর ইরফান পাঠানের সঙ্গে রশিদ খানকে নাচে মেতে উঠতে। তবে সেই উৎসব সেখানেই শেষ হয়নি। মাঠ থেকে হোটেলে ফেরার পথে টিম বাসেও চলল সেই উৎসব। আফগানিস্তান ক্রিকেটাররা লুঙ্গি ডান্স গানের সঙ্গে বাসের মধ্যে নাচে মেতে উঠলেন। বলিউড সিনেমা, গানের সঙ্গে তাঁরা খুব বেশি করেই পরিচিত। তাই সকলেই বেছে নিলেন এই বলিউডি গানকে।
দেখুন সেই ভিডিও—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
