শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় পাকিস্তানের
অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি ‘বাজবল’ নামটি উঠে এসেছে টেস্ট ক্রিকেটে। এই নতুন ধরনের ক্রিকেটের মূল লক্ষ্যই হল টেস্টেও আক্রমণাত্মক ক্রিকেট খেলা এবং তা দিয়ে বিপক্ষ দলকে মাত দেওয়া। অ্যাসেজে এই ‘বাজবল’এর আবিষ্কর্তা ইংল্যান্ড। ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের নামে এই আক্রামণাত্মক ক্রিকেটের নামকরণ। অ্যাসেজে ক্রিকেটের শিরোনামে এই বাজবল আধিপত্য বিস্তার করলেও তাঁকে মাত দিতে চলে এসেছে ভারতের ‘দ্রাভবল’। এই দুই নতুন ব্যাটিং পদ্ধতিই টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেটের প্রতিনিধিত্ব করছে।
আপাতত ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেটকে পিছনে ফেলে দিয়েছে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় জুটির নতুন পরিকল্পনা ‘দ্রাভবল’। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আক্রমণাত্মক ক্রিকেট রাহুল দ্রাবিড়ের দলকে উল্লেখ করে জন্ম দিয়েছে এই দ্রাভবলের। টেস্ট ক্রিকেট বাজবল থেক দ্রাভবলেই থেমে থাকেনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের নতুন সংযোজনা ‘পাকবল’। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান তাঁদের নিজস্ব আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। প্রাক্তন পেসার শোয়েব আখতার এই নতুন ধরনের ফর্ম্যাটকে ‘পাকবল’ বলে অভিহিত করেছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তান ২৮.৩ ওভারে ১৪৫ রান করেছে। প্রতি ওভারে রান রেট ৫-এরও বেশী। এই আক্রমাণত্মক খেলার পর শোয়েব আখতার লিখেছেন, ‘‘পাকবল কি সেরা হয়ে উঠছে?’’
সোমবার দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ করে দেয় পাকিস্তান। এরপর মাঠে নেমে আবদুল্লাহ শাফিক এবং শান মাসুলের অর্ধশতরানের দাপটে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এই মুহূর্তে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে বাবর আজমের দল।
এদিন শাফিক ৭৪ এবং বাবর আজম ৮ রান করার পর কম আলোর জন্য খেলা বন্ধ করে দিতে হয়। শফিক দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন বাঁ-হাতি মাসুদের সঙ্গে। লেগ-স্পিনার আবরার আহমেদ এবং ফাস্ট বোলার নাসিম শাহ দ্বিতীয় টেস্টে দু’জনে মোট সাতটি উইকেট নিয়ে ম্যাচ আয়োজককারী শ্রীলঙ্কার লড়াই কঠিন করে দিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
