Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: সোমবার বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল। ভারতের পয়েন্ট বর্তমানে ৫২.৭৭-এ পৌঁছেছে এবং এর ফলে তারা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পেরেছে যাদের পয়েন্ট ৫০-এ রয়েছে। ভারত খেলা শুরু করেছিল পঞ্চম স্থানে থেকে কিন্তু যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং পার্ফরম্যান্সের পাশাপাশি যশপ্রীত বুমরাহের বোলিং মাস্টারক্লাসের সঙ্গে তারা পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে। অস্ট্রেলিয়া ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।

ভারতীয় বোলাররা সোমবার দ্বিতীয় টেস্টে সিরিজ সমতায় ফেরান ১০৬ রানে জয়ের সঙ্গে। ইংল্যান্ডের ব্যাটিং ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি। অন্যদিকে ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের আক্রমণাত্মক ‘বাজবল’কে অকেজ করে দিয়েছিলেন।

ইংল্যান্ড ৩৯৯ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে এক উইকেটে ৬৭ রানে চতুর্থ দিন শুরু করে। শেষ দিন ২৯২ রানে অলআউট হয়ে যায়। ভারত পাঁচ ম্যাচের সিরিজে বাউন্স ব্যাক করতে দুই সেশনে নয় উইকেট তুলে নেয়।

১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশির তালিকা ২০২৩-২৫

স্থান দল পয়ে‌ন্ট (%) পয়েন্ট জয় হার ড্র
অস্ট্রেলিয়া ৫৫.০০ ৬৬
ভারত ৫২.৭৭ ৩৮
দক্ষিণ আফ্রিকা ৫০.০০ ১২
নিউজিল্যান্ড ৫০.০ ১২
বাংলাদেশ ৫০.০০ ১২
পাকিস্তান ৩৬.৬৬ ২২
ওয়েস্ট ইন্ডিজ ৩৩.৩৩ ১৬
ইংল্যান্ড ২৫.০০ ২১
শ্রীলঙ্কা ০.০০

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...