Cart Total Items (0)

Cart

All Sports India

সংক্ষিপ্ত স্কোর: সোমবার ডাম্বুলায় ভারত ‘এ’ (২৬৫-অল আউট) এবং শ্রীলঙ্কা ‘এ’ (২৬৫/৯) এর মধ্যে ম্যাচটি ড্র হয়।

সুপার ওভার: শ্রীলঙ্কা ‘এ’ (১৬/০) ভারতকে (৯/০) হারিয়েছে।

অলস্পোর্ট ডেস্ক: এমন দৃশ্য ক্রিকেটে সাধারণত দেখা যায় না। যে কারণেই ক্রিকেটকে ‘জেন্টলম্যানস গেম’ বলা হয়। তবে সোমবার ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ শেষ ঠিক বিপরিত দৃশ্য দেখা গেল। অবশ্যই এরকমভাবে শেষ হওয়া উচিত ছিল না। ‘এ’ সিরিজের মতো খেলোয়াড় তৈরির কঠিন প্রতিযোগিতায়, মেজাজ তৈরির কাছে ফলাফল খুবই গৌণ বিষয়, কিন্তু সোমবার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় ‘এ’ দলের প্রতিক্রিয়া রীতিমতো সমালোচনার মুখে পড়ছে। শ্রীলঙ্কা ‘এ’-এর বিরুদ্ধে একটি উত্তেজনাপূর্ণ ১০০-ওভারের ম্যাচ বিশৃঙ্খল সুপার ওভারের পরাজয়ে পৌঁছে যায়, যা ছিল একাধিক কৌশলগত ভুল এবং ম্যাচ-পরবর্তী এক বিশ্রী, অখেলোয়ারোচিত ব্যবহারের প্রকাশ, যা দলের জন্য মোটেও সম্মানজনক ছিল না।

সুপার ওভারের শেষে, ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে দেখা যায় মেজাজ হারাতে এবং একজন শ্রীলঙ্কান খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত ও আক্রমণাত্মক বিতর্কে জড়িয়ে পড়তে। ‘এ’ দলের সফরের জন্য অত্যন্ত অশোভন এক দৃশ্যে, উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় সূর্যবংশীকে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিতেও দেখা যায়। এই শারীরিক সংঘর্ষ দ্রুতই চরমে ওঠে, যার ফলে সতীর্থ সূর্যংশ শেড়গেকে দেখা যায় তাকে টেনে সরিয়ে নিতে। এদিকে, শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা পরিস্থিতি পুরোপুরি উত্তপ্ত হওয়ার আগেই নিজের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে আনতে ছুটে যান।

এটি ছিল একটি কদর্য ঘটনা, যা ক্রিকেটের ইতিহাসে জঘন্ন একটা অধ্যায় হিসেবে লেখা থাকবে, যদিও বড় কোনও মঞ্চ ছিল না এই ম্যাচ। সেখানেই যদি মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পারে তাহলে ভবিষ্যতে বড় মঞ্চে খেলানোর আগে তার মানসিকতার উন্নতির কথা ভাবতে হবে বোর্ডকে। এই ঘটনার সূত্রপাত করেন অধিনায়ক তিলক ভার্মা, যিনি মূল ম্যাচ শেষ হওয়ার মুহূর্ত থেকেই কর্মকর্তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে দলের জন্য মঞ্চটা তৈরি করে দেন। আর সেই ভুলটাই করে ফেলেন বৈভব সূর্যবংশী।

ভারত ‘এ’ দল এখন ফাইনালে উঠতে না পারার ঝুঁকিতে রয়েছে। তারা টুর্নামেন্টে টানা দু’টি ম্যাচ হেরেছে এবং আগামী ১৭ জুন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তাদের ম্যাচটি অবশ্যই জিততে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *