Cart Total Items (0)

Cart

All Sports
জস বাটলার

অলস্পোর্ট ডেস্ক: রবিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে ইংল্যান্ডের হতাশাজনক হারের পর অধিনায়ক জস বাটলার দলের গাফিলতি নিয়ে কথা বলেন। এবং প্রশংসা করেন আফগান দলের। তিনি স্বীকার করেন যে তার দলের থেকে আফগান দল অ‌নেকটা বেশি ভাল খেলেছে এদিন। আট বছর আগে আফগানিস্তান অস্ট্রেলিয়ায় স্কটল্যান্ডকে পরাজিত করেছিল ঠিক এভাবেই। এরপর আবার এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় কৃতিত্ব। বাটলার অকপটে বলেন দলের ব্যাটিং এবং বোলিং দুটোতেই এদিন ব্যর্থ হয়েছে তাঁরা।

‘‘টস জিতেও ভাল কিছু হয়নি এবং আমি প্রথমেই যে লেগ সাইডে বলটি মিস করেছি এটাতেই বড় ভুল হয়ে গিয়েছিল, বাকিরাও তাই বলছে। আফগানিস্তান ম্যাচে সফল, তারা আজ আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে। ওরা অনেক ভাল খেলেছে। আজ আমাদের জন্য ম্যাচটি কার্যকর হয়নি। আমরা ব্যাটে, বলে কোনওভাবেই ভাল খেলতে পারিনি আজ। তাদের কিছু দুর্দান্ত বোলার আছে। যতটা আশা করেছিলাম ততটা শিশির আসেনি, ফলে বল ঘুরেছিল ভাল। তারা সরাসরি বোলিং করে গিয়েছে। আমরা আজ আমাদের সেরাটা দিয়ে খেলতে পারিনি,’’ ম্যাচ-পরবর্তী সম্মেলনে জস বাটলার বলেন।

তিনি আরও বলেন, ‘‘এই পরাজয়গুলি দিয়ে নিজেকে কষ্ট পেতে দিতে হবে। খুব দ্রুত কাটিয়ে ওঠার কোনও মানে নেই, আমাদের মধ্যে প্রতিফলিত হওয়া দরকার। এই হারটা দরকার ছিল। আমাদের খেলায় ফিরতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আমাদের ছেলেদের দরকার চাপের মধ্যে দিয়েও ভাল পারফরম্যান্স করা এবং এর জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করব।’’

আফগান দল যেভাবে এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নসদের দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৯ রানে বিপর্যস্ত করল তা দেখার মতোন ছিল। মুজিব উর রহমান ব্যাট এবং বল উভয়তেই অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছেন। ১৬ বলে ২৮ রান এবং তারপর প্রতিপক্ষ দলের ৩ উইকেট নিয়ে আফগান বোলিং দলকে নেতৃত্ব দেওয়া। এছাড়া, রশিদ খান তিনটি ও মহম্মদ নবী নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি ও নবীন উল হক।

ইংল্যান্ডের একমাত্র হ্যারি ব্রুক ৬১ বলে ৬৬ রানের সফল ইনিংস খেলেছিলেন। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *