Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: পরিবার থেকে দল, সবার লড়াইয়ের ফল দিয়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু বাবা-মায়ের অবদান যে কোনওভাবেই অস্বীকার করা যায় না, তা বার বার নিজের সাক্ষাৎকারে বলেছেন তিনি। সে আইপিএল-এর কনিষ্ঠতম ক্রিকেটারই হোক বা কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরিই হোক, এমনকি বিশ্ব টি২০-তেও কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে নিজের নামের পাশে সেঞ্চুরি লিখে নেওয়া— এই সবই এখন রয়েছে ১৪ বছরের এই ছেলের ঝুলিতে। তিনি যে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক হয়ে উঠবেন তার ইঙ্গিত তো ছিলই সঙ্গে নিলামে তাঁকে দলে নিয়ে রাজস্থান রয়্যালস যে দূরদৃষ্টির প্রমাণ দিয়েছেন তাও প্রশংসার যোগ্য তো বটেই।

তার পর থেকে পুরো দল এই ১৪ বছরের বৈভবকে তৈরি করতে দিনরাত এক করে দিয়েছে। যার ফলে হাতে নাতে পেয়ে গিয়েছে সবাই। কিন্তু শুরু থেকে এই সাফল্যের আগের যে কঠিন রাস্তা পার করেছেন বৈভব তা বাবা-মায়ের অদম্য লড়াই ও বলিদান না থাকলে সম্ভব ছিল না। তাই বৈভবের সবার আগে সেই দুটো মানুষ। ঐতিহাসির সেঞ্চুরি হাঁকানোর পর মাঠ থেকেই তাই প্রথম ফোনটা তিনি করেছিলেন তাঁর বাবাকে।

কী কথা বললেন বৈভব বাবার সঙ্গে—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *