অলস্পোর্ট ডেস্ক: সোমবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ও শেষ টস্টে শেষ দিনের খেলা শুরুই করা গেল না বৃষ্টির কারণে। যার ফলে এই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়। যার প্রভার পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায়। জয়ের খুব কাছে থেকেও পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যার প্রভাব সরাসরি পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। ফলস্বরূপ, ভারত সম্ভাব্য ২৪ থেকে ১৬ পয়েন্টই পেতে সক্ষম হয়েছে যা তাদের পিসিটি (পয়েন্ট জয়ের শতাংশ) ৬৬.৬৭ শতাংশে নিয়ে গিয়েছে। যার ভারতীয় ক্রিকেট দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এর পয়েন্ট টেবিলে পাকিস্তানের পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর ১০০ শতাংশ পিসিটি পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, ড্রয়ের জন্য ৪ পয়েন্ট পেয়ে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে যা তাদের পিসিটি ১৬.৬৭ শতাংশে নিয়ে গিয়েছে।
ভারতের সামনে এই মুহূর্তে বেশ কয়েকটি টেস্ট সিরিজ রয়েছে। তার মধ্যে অন্যতম ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। এ ছাড়াও ভারতের দক্ষিণ আফ্রিকা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সফর রয়েছে। যেখান থেকে পয়েন্ট সংগ্রহ করে আবার শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত।
সোমবার পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিন ভারী বৃষ্টির কারণে মাঠে নামারই অনুমতি পায়নি ক্রিকেটাররা। প্রায় সারাক্ষণই পিচ ঢাকা ছিল। যার ফলে প্রথম টেস্ট জয়ের সুবাদে দুই ম্যাচের ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ১-০-তে জিতে নেয় ভারত।
ভারত, যারা প্রথম টেস্টে ইনিংস এবং ১৪১ রানে জিতে ১-০-এর লিড নিয়েছিল। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ২ উইকেটে ১৮১ রানে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ম্যাচ জেতার লক্ষ্যেই। দুই ম্যাচের সিরিজে সমতা আনতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৫ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল।
বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৭৬ রান ছিল। জারমেইন ব্ল্যাকউড (২০) এবং তেজিনারিন চন্দ্রপল (২৪) ক্রিজে ছিলেন। চতুর্থ দিন দুই উইকেট চলে যাওয়ার পর ভারতের দরকার ছিল ৮ উইকেট। যা পুরো দিনে তুলে নেওয়া সহজ ছিল ভারতীয় বোলারদের জন্য। কিন্তু প্রকৃতি সহায় ছিল না ভারতীয় ক্রিকেট দলের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
