Cart Total Items (0)

Cart

All Sports India
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: আগামী রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনাল খেলা দেখতে চান এমন ফ্যানের অভাব নেই। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে গুজরাটের আহমেদাবাদে হোটেলের ঘরের ভাড়া এবং শহরের বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে। বিশ্বকাপ ফাইনালের জ্বর যখন চরমে পৌঁছেছে, তখন শহরের শীর্ষ পাঁচতারা হোটেলে ম্যাচের রাতের হোটেল রুমের ভাড়া দু‘লাখ টাকা পর্যন্ত উঠে গিয়েছে, অন্য হোটেলগুলিও তাদের রেট বাড়িয়েছে পাঁচ থেকে সাত গুন।

ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ গুজরাটের সভাপতি নরেন্দ্র সোমানি বলেন, “বিশ্বকাপের ফাইনালের জন্য শুধু ভারতেই নয়, দুবাই, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি-সহ বিদেশ থেকেও মানুষ ম্যাচ দেখতে আসতে চায়।”

“আহমদাবাদে তিন তারা এবং পাঁচ তারা হোটেলে পাঁচহাজারটি কক্ষ রয়েছে, যেখানে সমগ্র গুজরাটের সংখ্যা ১০ হাজার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আসন সংখ্যা ১.২০ লাখের বেশি এবং আমরা আশা করি যে ৩০ থেকে ৪০ হাজার দর্শক বাইরে থেকে ম্যাচ দেখতে আসবে,” তিনি বলেন।

হোটেলের চাহিদা বেশি হওয়ায় তাদের হারও বাড়ছে, তিনি বলেন, যে রুমগুলো আগে নামমাত্র দামে পাওয়া যেত সেগুলি ৫০ হাজার থেকে ১.২৫ লক্ষ টাকার অঙ্কে পৌঁছে গিয়েছে।

“হোটেল বুক করার আগে প্রথমে ফ্লাইটের টিকিট বুক করার প্রবণতা রয়েছে। ম্যাচের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কেবল আহমেদাবাদেই নয়, আশেপাশের শহরগুলিতেও রুমের দাম বাড়তে চলেছে,” তিনি বলছিলেন।

পাঁচতারা হোটেলের বিভিন্ন হোটেল বুকিং সাইটে অনলাইন রেট প্রতি রাতে প্রায় দু‘লাখ টাকায় পৌঁছেছে। আইটিসি নর্মদা এবং হায়াত রিজেন্সির মতো হোটেলগুলির দ্বারা উল্লিখিত ট্যারিফ ম্যাচের রাতে দু‘লাখ টাকারও বেশি। এমনকি নন-স্টার হোটেলগুলোও ভিড় কাটিয়ে উঠতে তাদের রেট পাঁচ থেকে সাত গুণ বাড়িয়েছে।

সি জি রোডের হোটেল ক্রাউন, যা সাধারণত প্রতি রাতে তিন থেকে চার হাজার টাকা হয় তার রেট ২০ হাজার টাকা বেড়েছে। হোটেলের কর্মীরা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে, বিভিন্ন গন্তব্য থেকে আহমেদাবাদের বিমান ভাড়া স্বাভাবিক হারের তুলনায় ব্যাপকভাবে বেড়েছে।

চেন্নাই থেকে আসা ফ্লাইটের জন্য, স্বাভাবিক সময়ে রেট প্রায় পাঁচ হাজার টাকা থাকে, কিন্তু এখন সেগুলি ১৬ থেকে ২৫ হাজার টাকা হয়ে গিয়েছে। আহমেদাবাদের বিমানের উচ্চ চাহিদার কারণে, প্রায় সব জায়গা থেকে শহরের বিমান ভাড়া তিন থেকে পাঁচ গুণ বেড়েছে।

ক্রিকেট ভক্তরা জীবনে একবার এই সুযোগের অংশ হতে এবং ভারতকে তাদের নিজের দেশে ফাইনাল খেলা দেখার জন্য উচ্চ মূল্য দিতে প্রস্তুত। হোটেল এবং টিকিটের চাহিদা সে কারণেই বাড়ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *