Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার অজয় জাদেজাকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হল। অজয় জাদেজা ১৯৯২ থেকে ২০০০ পর্যন্ত ভারতের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন, ২৬.১৮ গড়ে ৫৭৬ রান করেছেন যার মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৯৬। তিনি এই সময়ের মধ্যে ১৯৬টি একদিনের আন্তর্জাতিকে (ওডিআই) ভারতের প্রতিনিধিত্ব করেছেন, ফর্ম্যাটে তাঁর নামে ছ’টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৩৭.৪৭ গড়ে ৫৩৫৯ রান রয়েছে। তিনি ১১১টি ফার্স্ট ক্লাস এবং ২৯১টি লিস্ট এ গেমের অংশও ছিলেন এবং প্রতিটি ফর্ম্যাটে ৩১টি শতরান এবং ৮৮টি অর্ধশতকের সাহায্যে ৮০০০ রান করেছেন।

আফগানিস্তান বর্তমানে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতে রয়েছে, যেখানে তারা ৭ অক্টোবর ধর্মশালায় এই বছরের ইভেন্টে প্রথম খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে।

শুক্রবার তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি একটিও বল না খেলেই পরিত্যক্ত হয়ে যায়। ভারী বৃষ্টি উভয় পক্ষকেই হতাশ করেছে কারণ বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে নামার আগে সকলেই চায় নিজেদের শক্তি, দুর্বলতাকে আরও একবার যাচাই করে নিতে। কিন্তু সেটা না হওয়াটা চাপেরয়

প্রোটিয়ারা যাদের অধিনায়ক টেম্বা বাভুমাকে পারিবারিক কারণে দেশে যেতে হয়েছে, তারা আশা করবে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের চূড়ান্ত প্রস্তুতির আগে তিরুবনন্তপুরমে আবহাওয়ার উন্নতি হবে।

৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের জন্য বাভুমা দলের যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান।

খেলার খবরের জন্য ক্লিক করুনwww.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *