Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলে ভালো খেলার সুফল পেলেন অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জন্য ফের জাতীয় দলে ডার পেলেন রাহানে। চেন্নাই সুপার কিংসের হয়ে বিধ্বংসী ছন্দে রয়েছেন রাহানে। আর তাঁর এই ছন্দই তাঁকে জাতীয় দলে ফিরতে সাহায্য করল।

গত বছরের জানুয়ারিতে রাহানে শেষ বার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন রাহানে। তার পর থেকে খারাপ ফর্মের কারণে এই অভিজ্ঞ ব্যাটার বাদ পড়েন। কিন্তু আইপিএলের দুরন্দ ছন্দ ফের তাঁর জন্য জাতীয় দলের রাস্তা খুলে দেয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *