Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক অজিঙ্ক রাহানে-এর ভবিষ্যত নিয়েই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে অসফল তিনি। এবার তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আকাশ চোপড়া।

সম্প্রতি ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। ভারত এখনও পর্যন্ত নিজের নিয়ন্ত্রনে রেখেছে এই ম্যাচ। বিরাট কোহলি এই টেস্টে তাঁর ২৯তম টেস্ট শতরান  করে ফেলেছেন। এদিকে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল এবং রবিচন্দ্রন অশ্বিন করেছেন অর্ধশত রান। তাঁদের সকলের এই অনবদ্য পারফর্মেন্সে দল ৪৩৮রানে প্রথম ইনিংস শেষ করেছে। তবে ভারতের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানের ব্যাট থেকে তেমন রান আসেনি। ফিরে পাননি ফর্ম। পরপর দুটো টেস্টেই তিনি ব্যর্থ।

ডোমিনিকায় প্রথম টেস্টে তিনি আউট হয়ে যান মাত্র তিন রানে। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আট রান করে আউট হয়ে যান তিনি। তাঁর পারফর্মেন্স দেখে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মনে হয়েছে, রাহানের খেলার নোটিশ পিরিয়ড হয়ত এখান থেকেই শুরু হয়ে গেল।

প্রথম দিনের খেলার পর চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘অজিঙ্ক রাহানে আমাদের দলের সহ-অধিনায়ক। কিন্তু তাঁর খেলা দেখে মনে হচ্ছে তাঁর নোটিশ পিরিয়ড শুরু হতে চলেছে। এটা কিছু কিছু খেলোয়াড়ের সঙ্গে ঘটে এবং মনে হচ্ছে এটা তাঁর সঙ্গেও হতে চলেছে।’’

এই টেস্টে বিরাট কোহলি রয়েছেন শিরোনামে। তিনি একই সঙ্গে ৭৬তম শতরান করেছেন এবং ৫০০তম আন্তর্জাতিক টেস্ট খেলার নজির গড়েছেন। প্রথম টেস্টে তিনি শতরান করতে পারেননি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ২০৬ বলে ১২১ রান করেছেন। এটা ছিল কোহলির ২৯তম টেস্ট শতরান। যা কিংবদন্তী ডোনাল্ড ব্র্যাডমান ছাড়া আর কেউ করতে পারেননি।

প্রথম ইনিংসের দ্বিতীয় দিন নিঃসন্দেহে কোহলির ছিল। তিনি ১১টি বাউন্ডারি হাঁকান, এছাড়াও সিঙ্গলস।, ডবলস এবং ট্রিপলে ৭৭রান নেন। দ্বিতীয় দিনে ৮৭ রান দিয়ে দিন শুরু করে প্রথম আধঘন্টার মধ্যেই কোহলি সেঞ্চুরি করে ফেলেন। ২০১৮-তে তিনি শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি করেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *