Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: যশপ্রীত বুমরাহ খেলতে পারছেন না নিশ্চিত হয়ে যাওয়ার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনোদল ঘোষণা করে দিল বিসিসিআই। যেখানে ২৩ বছর বয়সী পেসার হর্ষিত রানাকে ১৫ সদস্যের দলে বুমরাহের বদলি হিসেবে আনা হয়েছে। এছাড়া, তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকেও চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁর জায়গায়‌৩৩ বছর বয়সী মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্থীকে দলে আনা হয়েছে।

“পিঠের চোটের কারণে ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। পুরুষদের নির্বাচক কমিটি বুমরাহের বদলি হিসেবে হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করেছে। টিম ইন্ডিয়া বরুণ চক্রবর্দথীকেও দলে রেখেছে। যশস্বী জয়সওয়ালের স্থলাভিষিক্ত করা হয়েছে তাঁকে, যিনি প্রাথমিকভাবে দলে ছিলেন না,” জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

পেসার হর্ষিত রানা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁর ওডিআই অভিষেক হয়, যেখানে তিনি দু:টি ম্যাচে চার উইকেট নিয়েছেন।

ভারতীয় দলে আরেকটি বড় পরিবর্তন এসেছে ওপেনার যশস্বী জয়সওয়ালকে চূড়ান্ত দল থেকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তী তার জায়গা নেওয়খ হয়েছে।

জয়সওয়াল এবং চক্রবর্থী উভয়েরই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সময় তাদের ওয়ানডে অভিষেক হয়।

চক্রবর্থী ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময় দুর্দান্ত ফর্মের কারণে ওডিআই দলে সূযোগ পেয়ে যান, যেখানে তিনি পাঁচটি ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন, ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত হন।

জয়সওয়াল, পেসার মহম্মদ সিরাজ এবং অলরাউন্ডার শিবম দুবেকে নন-ট্রাভেলিং বিকল্প হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫-এর জন্য ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্থী

নন ট্রাভেলিং বিকল্প:
 যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। প্রয়োজনে তিনজন খেলোয়াড় দুবাই যাবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *