Cart Total Items (0)

Cart

All Sports
বিসিসিআই

অলস্পোর্ট ডেস্ক: অভিষেক টেস্টেই শতরান করে নজির গড়লেন ২১-এর তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রোহিত-যশস্বী জুটি করেছেন ২২৯ রান। ঠিক এরকমই জুটি দেখা গিয়েছিল সুনীল গাভাস্কর এবং সুরু নায়কের ১৯৮২-র ইংল্যান্ড সফরে। দীর্ঘ ৪১ বছর পর আবার রেকর্ড গড়ল ভারতীয় ওপেনিং জুটি।

এর আগে ২০০২-এ ওয়াংখেড়েতে ওপেন করতে নেমে ২০১ রানের জুটি গড়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ এবং সঞ্জয় বাঙ্গার। এই জুটির রেকর্ডই এতদিন পর্যন্ত সর্বোচ্চ  ছিল। এবার যশস্বী-রোহিতের জুটি ২২৯ করার সঙ্গে সঙ্গেই ছাপিয়ে গেল আগের রেকর্ডকে।

ধাওয়ান ও পৃথ্বী শ’য়ের পর যশস্বী টেস্ট অভিষেকে তৃতীয় ভারতীয় ওপেনার হিসাবে শতরান করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধাওয়ানের ১৮৭ রান এবং পৃথ্বী শয়ের ১৩৪ রানের ইনিংস রয়েছে। ২০১৮-তে পৃথ্বীও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছিলেন।

জয়সওয়াল সপ্তম ভারতীয় ব্যাটার যিনি গত অভিষেকে বিদেশের মাটিতে শতরান‌ করলেন। ২০২১-এ কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়াস আইয়ার শেষ ভারতীয় ব্যাটসম্যান ছিলেন। যিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তার সতীর্থ রোহিত শর্মাও ২০১৩-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও সুরেশ রায়না ২০১০-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২০ রান করেছিলেন বিদেশের মাটিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *