অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পথপ্রদর্শক, অমল মুজুমদার বুধবার ভারতীয় মহিলা ক্রিকেট দল-এর প্রধান কোচ হিসেবে নিয়োগ হয়েছেন। মুজুমদার আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ঠিকই কিন্তু, ১৭১টি ম্যাচের মধ্যে ৩০টি সেঞ্চুরি সহ ১১,০০০ রান করেছেন তিনি। তার ২১ বছরের দীর্ঘ কেরিয়ারে, তিনি ১০০ টিরও বেশি লিস্ট-এ-র খেলায় অংশগ্রহণ করেছেন এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন। তিনি একাধিক রঞ্জি ট্রফি শিরোপা জিতেছেন মুম্বইয়ের হয়ে এবং পরে আসাম ও অন্ধ্রপ্রদেশেরও প্রতিনিধিত্ব করেছেন।
‘‘শ্রীমতী সুলক্ষনা নায়েক, শ্রী অশোক মালহোত্রা, এবং শ্রী যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি, ভারতীয় দলের (সিনিয়র মহিলা) প্রধান কোচ পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনার পর, তিন সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে শ্রী অমল মুজুমদারকে এই দায়িত্ব নেওয়ার সুপারিশ করেছে৷ বিসিসিআই শ্রী অমল মুজুমদারকে ভারতীয় দলের (সিনিয়র মহিলা) প্রধান কোচ হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে,’’ বিসিসিআই এক বিবৃতিতে বলেছে৷
‘‘আমি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে শ্রী অমল মুজুমদারকে স্বাগত জানাই। আমি নিশ্চিত যে তার দায়িত্ববধানে দল বিভিন্ন ফরম্যাটে আরও উন্নতি করবে এবং ভাল পারফরম্যান্স বজায় রাখবে। ভারতীয় দল ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক এবং বহু-দেশীয় ইভেন্টে ভাল পারফরম্যান্স ধরে রেখেছে, এবং আমি নিশ্চিত যে আমাদের খেলোয়াড়রা শ্রী মুজুমদারের নির্দেশনায় ব্যাপকভাবে উপকৃত হবে,” বিসিসিআই সভাপতি রজার বিনি এক বিবৃতিতে বলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
