Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল শনিবার ইডেন গার্ডেনে আইপিএল ২০২৪-এর তৃতীয় ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০ ছক্কা হাঁকানোর রেকর্ড করলেন। আন্দ্রে রাসেলের একটি বিস্ফোরক হাফসেঞ্চুরির সাহায্যে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের আইপিএল ২০২৪ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (এসআরএইচ) চার রানে হারিয়ে দেয়। হেনরিখ ক্লাসেনের ২৯ বলে ৬৩ রান যেখানে বৃথা হয়ে যায়, কারণ তিনি তাঁর দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও শেষরক্ষা করতে পারেননি।

মাত্র ২৫ বলে সাতটি ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল। তিনি ম্যাচে দু‘টি উইকেটও নেন, যেখানে তিনি দুই ওভার বল করেছিলেন এবং তার স্পেলে ২৫ রান দেন।

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ১৯তম ওভারের শেষ বলে ভুবনেশ্বর কুমারকে ছক্কা হাঁকিয়ে তাঁর ২০০তম ওভার বাউন্ডারি পূর্ণ করেন। যা আইপিএল-এর ইতিহাসে দ্রুততম ২০০ ওভার বাউন্ডারি।

রাসেল ছাড়া, আইপিএলে ২০০টিরও বেশি ছক্কা মারার মাইলফলক অর্জনকারী খেলোয়াড়রা হলেন ক্রিস গেইল (৩৫৭), রোহিত শর্মা (২৫৭), এবি ডি ভিলিয়ার্স (২৫১), এমএস ধোনি (২৩৯), বিরাট কোহলি (২৩৫), ডেভিড ওয়ার্নার (২২৮), কাইরান পোলার্ড (২২৩) এবং সুরেশ রায়না (২০৩)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *