অলস্পোর্ট ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান পিচ কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে রবিবারের ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনালের প্রস্তুতির তদারকি করবেন। সংবাদ সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছিল যে বিসিসিআইয়ের কিউরেটররা অ্যাটকিনসনের অনুপস্থিতিতে পিচ প্রস্তুতির তদারকি করছেন। তবে মা খবর তাতে অ্যাটকিনসন ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে বিসিসিআইয়ের কিউরেটরদের সঙ্গে যোগ দেবেন।
রিপোর্ট অনুযায়ী, অ্যাটকিনসন অভিযোগ করেছিলেন যে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনালের পিচটি ‘নতুন’ হওয়ার কথা থাকলেও তেমনটা হয়নি। “শুক্রবার, বিসিসিআই-এর দুই সিনিয়র চিফ অফ গ্রাউন্ড স্টাফ আশীষ ভৌমিক এবং তার সেকেন্ড ইন কমান্ড তাপস চট্টোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় পেসার এবং বিসিসিআই-এর জিএম (ডোমেস্টিক ক্রিকেট) অ্যাবে কুরুভিলা, রবিবারের মেগা ফাইনালের জন্য পিচের প্রস্তুতির দিকে নজর রাখছেন,” শুক্রবার পিটিআই এ তথ্য জানিয়েছে।
আরও জানা গিয়েছে যে একটি ভারী রোলার ব্যবহার করে ফাইনালের জন্য একটি ধীর গতির ট্র্যাক প্রস্তুত করা হচ্ছে এবং প্রথমে ব্যাট করা দল সুবিধে পাবে। তবে পিচ ব্যবহৃত হবে নাকি নতুন তা নিশ্চিত করে জানা যায়নি। যদি একটি কালো মাটির স্ট্রিপে ভারী রোলার ব্যবহার করা হয় তবে ধরেই নেওয়া হয় রে এটি একটি মন্থর ব্যাটিং ট্র্যাক তৈরি করা যেখানে বড় স্কোর হতে পারে তবে ধারাবাহিকভাবে সবাই রান পাবে তেমনও নয়। ৩১৫ সঠিক স্কোর হতে পারে। এই রান তাড়া করা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
অধিনায়ক রোহিত শর্মা-সহ বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের একটি বিস্তৃত নেট সেশন ছিল। রোহিতকে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে কিউরেটরদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
