অলস্পোর্ট ডেস্ক: ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ -র অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে জাতীয় দল। অন্যদিকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ক্রীড়াসূচি নির্ধারিত হওয়ার পর থেকেই ভক্তরা স্বপ্ন দেখথে বুমরাহ জাতীয় দলে ফিরবেন। যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং দলে ফেরা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এর মধ্যেই দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন বড়ো আপডেট দিলেন বুমরাহর বিশ্বকাপে ফেরা নিয়ে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ভারতীয় দল আশা রাখছে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ বুমরাহকে দলের হয়ে পাওয়া জেতে পারে। শুধু তিনিই নন, ভারতীয় দলের অন্যতম বোলার প্রসিদ্ধ কৃষ্ণাও দলে ফিরতে পারেন এমনটাই জানিয়েছেন তিনি।
ভিডিওটিতে অশ্বিন বলেছেন, ‘‘আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের শেষ কয়েকটি ম্যাচ অসাধারণ ছিল। আমি আশা রাখছি, আমরা আরও একটি ব্লকবাস্টার ভারত-পাকিস্তান খেলা দেখতে পাব। এটি একটি সমানে-সমানে ম্যাচ হতে চলেছে। কারণ পাকিস্তান দল যথেষ্ট অভিজ্ঞ ও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জন্য তৈরি থাকবে। ভারতের জন্য আমরা বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকেও পাব বলে আশা করছি। ওরা ফিট হয়ে উঠবে তত দিনে। আমি জানি না দলের কম্বিনেশন কেমন হবে। তবে সব মিলিয়ে একটি দারুণ প্রতিযোগিতা হতে চলেছে।’’
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অশ্বিনের মত, অন্য ভেন্যু গুলির মতো আহমেদাবাদের পিচের প্রকৃতি নিয়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। বিশেষ করে টস জিতলে কী নিলে ভাল হবে সেটাও তাঁর পক্ষে বলা সম্ভব নয়।
অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘আইপিএল এর সময় দ্বিতীয় ইনিংস থেকে বল ভাল ভাবে সুইং করেছিল। বোলাররা বোলিং উপভোগ করেছিল।আমরা পাকিস্তানের সঙ্গে খেলতে চলেছি। আমি জানিন না এখানে টস কতটা কার্যকরি হবে। অন্যান্য ভেন্যু গুলিতে টস জিতলে আমরা বোলিংকে বেছে নিতে পারি। শিশিরের কারণে সময়ের সঙ্গে তা ব্যাটিংয়ের জন্য অনুকূল হবে। ফলে পরে ব্যাটিং নিলে সুবিধা হবে। কিন্তু আহমেদাবাদের ক্ষেত্রে পরিস্থিতি ক্যাচ ২২-এর মত”।
অশ্বিন মনে করছেন ভারতের জন্য স্মরনীয় হতে চলেছে এই ভেন্যুতে খেলা। আগের আইপিএল ম্যাচগুলি এবং আগের কিছু ওডিআই ম্যাচ খেলার পর এই ভেন্যুর পিচ সম্পর্কে তাঁরা অনেক শিক্ষা নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
