Cart Total Items (0)

Cart

All Sports
রবিচন্দ্রন অশ্বিন

অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেননি অশ্বিন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ কামব্যাক করলেন তিনি। ক্যরিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ইনিংস-এ পাঁচ উইকেট  নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের রেকর্ড করলেন ভারতীয় দলের এই বোলার। এই ম্যাচে ২৪.৩ ওভারে মাত্র ৬০ রানে পাঁচটি উইকেট তুলে নেন অশ্বিন। ৩৬ বছর বয়সী রবিচন্দ্রন অশ্বিন তাঁর কেরিয়ারের ভাল, মন্দ সবকিছু নিয়ে স্মৃতিচারণ করলেন।

প্রথমদিনের ম্যাচের পর অশ্বিন জানান, ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় কীভাবে তাঁর মগজধোলাই করেছিলেন এক সময়। তাঁকে বুঝিয়েছিলেন যে ব্যক্তিগত সাফল্যের কথা না ভেবে দলের জন্য ভাবতে, দলগত স্মৃতি তৈরি করতে।

বুধবার অশ্বিন বললেন, ‘‘যখন আমি আমার কেরিয়ারের দিকে ফিরে দেখি, আমি ভাবি কীভাবে এত দ্রুত দিনগুলি কেটে গেল। ১৪ বছর এই কেরিয়ারে, আর যদি আইপিএলের বছরগুলি যোগ করা হয় তাহলে প্রায় ১৫-১৬ বছরের এই যাত্রা। আমার যখন প্রথমবার কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা হয়েছিল, তিনি আমাকে বলেছিলে‌ন, ‘তুমি কতগুলো উইকেট নিচ্ছ, কত রান করছ সেটা বিষয় নয়। কিছুদিন পর এগুলো তুমি ভুলে যাবে। কিন্তু যা মনে থেকে যাবে, তা হল দল হিসেবে তৈরি করা দুর্দান্ত কিছু স্মৃতি।’ আমি তাঁর বলা এই কথাগুলো মেনে চলছি।’’

‘‘আমি জানি্ না এটি আমার মধ্যে আনার জন্য উনি আমার মগজধোলাই করেছেন কিনা। তবে আমার দৃষ্টিকোণ থেকে দেখলে আমি বলব অবশ্যই আমি মনে করি যে, এই রাস্তা এত দ্রুত পেড়িয়েছি যে আমি মনে করতে পারি না কীভাবে দিনগুলি কেটে গেল। আমি আমার ক্রিকেট কেরিয়ারে অনেক সম্মান পেয়েছি। ক্রিকেট আমাকে যা দিয়েছে তারজন্য আমি কৃতঞ্জ।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *