Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: রাত পোহালেই ভারত বনাম পাকিস্তান । যে ম্যাচ দীর্ঘদিন ধরেই আলোচনার তুঙ্গে। ম্যাচটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতিক্ষিত ম্যাচ। শনিবার এশিয়া কাপ ২০২৩-এ একে অপরের মুখোমুখি হওয়ার পাশাপাশি আগামী মাসে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতিও সেরে নেবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে নামার আগে ভারত প্রথম ১১ নিয়ে নানা জল্পনা রয়েছে। পাকিস্তান ম্যাচের একদিন আগে সেই জল্পনা তুঙ্গে উঠেছে। তবে পাকিস্তান ইতিমধ্যেই তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। প্রি-ম্যাচ সংবাদিক সম্মেলনে অধিনায়ক বাবর আজম জানিয়ে দেন প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নেপালকে ব্যাপকভাবে পরাজিত করা দলটিতে তাঁরা কোনও পরিবর্তন করবেন না।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এশিয়া কাপ ২০২৩-এ তাদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

মুলতানে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। যে কারণে দলে পরিবর্তন এনে ছন্দ নষ্ট করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

নেপালের বিরুদ্ধে তাদের নতুন বলের দায়িত্বে ছিলেন শাহীন শাহ আফ্রিদি, যিনি নেপালের বিপক্ষে প্রথম ওভারে দু’টি উইকেট তুলে নিয়েছিলেন এবং ভারতের জন্য একটি বড় চ্যালেৎ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।

তিনজন ফ্রন্টলাইন ফাস্ট এবং তিনজন স্পিন-বোলিং অলরাউন্ডারের সঙ্গে পাকিস্তানের বোলিং বিভাগেও বিকল্পের অভাব নেই। শাদাব খান এবং মহম্মদ নওয়াজ স্পিন বিভাগে সলমন আগাকে সহায়তা করবেন। শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফের সঙ্গে পাকিস্তান দলে জায়গা হয়নি পেসার মহম্মদ ওয়াসিমের। মিডল অর্ডারে ইফতিখার থাকার কারণে ব্যাটিং লাইন-আপে চেনা চেহারাই পাওয়া যাবে।

পাকিস্তান (প্রথম ১১): ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেট কিপার), আগা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *