Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টির বাঁধা কাটিয়ে শেষ পর্যন্ত রিজার্ভ ডে-তে শুরু হল খেলা। এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের ম্যাচে ভারত বনাম পাকিস্তানের খেলা বৃষ্টির জন্য রবিবার স্থগিত হয়ে গিয়েছিল। আগে থেকেই বিশেষ করে এই ম্যাচের জন্য রিজার্ভ ডে-র কথা ঘোষণা করা হয়েছিল। তাও সন্দেহ ছিলই আদৌ রিজার্ভ ডে-তেও খেলা পুরো করা যাবে কি না। সেই মতো সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। মেঘ কেটে সাময়িক রোদ উঠলেও ম্যাচ শুরুর ঠিক আগে আবার ঝেঁপে বৃষ্টি আসে। দুপুর ৩টে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু হয় বিকেল ৪.৪০-এ। তখনও পর্যন্ত নিশ্চিতই ছিল খেলা হবে পুরো ৫০ ওভারই। পুরো ওভারই খেলা হয়, যদিও পাকিস্তান অনেক আগেই আত্মসমর্পণ করে দেয়।

রবিবার টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচ যখন বন্ধ হয় তখন ৪২.১ ওভারে ভারত দাঁড়িয়েছিল ১৪৭-২-এ। দুই ওপেনার রোহিত শর্মা ৪৯ পবলে ৫৬ ও শুবমান গিল ৫২ বলে ৫৮ রান করে আউট হয়েছিলেন। তখন ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বিরাটের ঝুলিতে ছিল ৭ ও লোকেশের ১৭ রান। এই নিয়েই সোমবার রিজার্ভ ডে-তে ব্যাট করতে নেমেছিল ভারত। এবং বাকিটা বাজিমাত করলেন এই দুই ক্রিকেটারই।

দু’জনেই সেঞ্চুরি হাঁকালেন। বিরাট কোহলি তাঁর ৪৭তম সেঞ্চুরি করে ছাপিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকে। ৮৪ বলে ১০০ রান করলেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই ভারতের ইনিংস শেষ করেন এই দুই তারকা ব্যাটসম্যান। চোট সারিয়ে প্রত্যাবর্তনে নিজেকে নতুন করে প্রমান করলেন রাহুল। পাকিস্তানের বিশ্বখ্যাত বোলাররা এদিন ভারতের এই দুই ব্যাটসম্যানের সামনে পুরোপুরি অকেজ ছিলেন। এদিন আর কোনও উইকেট তুলে নিতে পারেননি তাঁরা।

৫০ ওভারে ভারত থামল ৩৫৬-২-এ। ঝোড়ো ব্যাটিং করলেন দু’জনেই। বিরাট কোহলি ৯৪ বলে করলেন ১২২ রান। ন’টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকালেন। অন্যদিকে লোকেশ রাহুল ১০৬ বলে করলেন ১১১ রান। হাঁকালেন ১২টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি। দু’জনেই অপরাজিত থাকলেন। এদিন পাকিস্তান ইনিংসের ৬.১ ওভার থেকে উইকেট কিপিংও করতে দেখা যায় রাহুলকে।

পাকিস্তানের সামনে ছিল রানের পাহাড়। দুই দিন ব্যাট করার সুফল বলা যেতে পারে। উল্টোটাও হতে পারত। কিন্তু প্রথমদিনের খেলা বন্ধ হয়ে যাওয়া ভারতের ওপর ভাল প্রভাবই ফেলেছে। কারণ রিজার্ভ ডে-তে পাকিস্তান বোলাররা একটিও উইকেট নিতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়এ ছিল পাক ব্যাটিং। শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। মাত্র ১৭ রানেই প্রথম উইকেট চলে যায় পাকিস্তানের।

এর পর আর কেউই খুব বড় রানে পৌঁছতে পারেননি। মাঝে বৃষ্টি আবার বিভ্রাট ঘটালেও ওভার কমেনি। কিন্তু পাকিস্তানের ধারাবাহিক উইকেট পতন চলতেই থাকে। ফখর জামান ২৭, ইমাম উল হক ৯, বাবর আজম ১০, মহম্মদ রিজওয়ান ২, আঘাত সলমন ২৩, শাদাব খান ৬, ইফতিখার আহমেদ ২৩, ফাহিম গ্রহ ৬ রান করে আউট হয়ে যান। শাহিন শাহ আফ্রিদি ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের হয়ে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যে, শার্দুল ঠাকুর।

৩২ ওভারে ১২৪ রানে দুই উইকেট হাতে থাকতে খেলাই শেষ হয়ে যায়। পাকিস্তানের শেষ দুই ব্যাটসম্যান নাসিম শাহ ও হ্যারিস রউফ ব্যাট করতেই নামলেন না। দু’জনকেই অ্যাবসেন্ট ফার্স্ট ঘোষণা করা হয়। ভারত ২২৮ রানে ম্যাচ জিতে নেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *