Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: এক প্রতিবেদন অনুসারে, ভারত ও পাকিস্তানের মধ্যে হতে চলা এশিয়া কাপ ২০২৫-এর বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিট এখনও সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। অতীতে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই এই ম্যাচের টিকিট শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে কিন্তু এবার তেমনটা না হওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে ম্যাচ নিয়ে দোদুল্যমানতা যদিও বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের নিয়ম মেনেই এই ম্যাচ খেলবে ভারতীয় দল। গত ১০ বছরে দু’টি দল একটিও দ্বিপাক্ষিক সিরিজ না খেলার কারণে এই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হবে বলেই আশা করা হচ্ছে। কারণ তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা আয়োজিত টুর্নামেন্টেই খেলতে পারবে। তবে, ১৪ সেপ্টেম্বর ম্যাচে এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও, টিকিট এখনও পাওয়া যাচ্ছে।

যদিও এই ধরণের ম্যাচের টিকিট সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায়, মনে করা হচ্ছে টিকিটের আকাশছোঁয়া মূল্যও চাহিদা কমের কারণ হতে পারে।

টিকিটিং সাইটগুলিতে, ভিআইপি স্যুটস ইস্টে একজোড়া আসনের দাম প্রায় আড়াই লক্ষ টাকা। ওয়েবসাইট অনুসারে, টিকিটে ‘আইলে বসার ব্যবস্থা, সীমাহীন খাবার ও পানীয়, পার্কিং পাস, ভিআইপি ক্লাব/লাউঞ্জে প্রবেশাধিকার, ব্যক্তিগত প্রবেশপথ এবং বিশ্রামাগার’ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন অনুসারে, দ্য রয়‍্যাল বক্সের দাম ২.৩ লক্ষ টাকা, স্কাই বক্সের দাম ১.৬ লক্ষ টাকা এবং এমনকি প্ল্যাটিনাম স্তরের টিকিটের দাম ৭৫,৬৫৯ টাকা। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের টিকিট দু’জনের জন্য প্রায় ১০,০০০ টাকা।

যার ফলে টিকিট বিক্রিতে এতটা প্রভাব পড়ছে। সংযুক্ত আরব আমিরশাহীর মতো জায়গায় যেখানে প্রায় সব দেশেরই মানুষরা বসবাস করেন সেখানে টিকিট বিক্রির হার কম হওয়াটা কাম্য নয়। বিশেষ করে সে দেশে ভারতীয় ও পাকিস্তানিদের আধিক্য সব সময়ই বেশি। এই দুই দেশের খেলা থাকলে স্টেডিয়াম ভরে যায় সব সময়। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এখনও রয়েছে সেটাই আশ্চর্যের বিষয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *