Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর সব থেকে উত্তেজনার ম্যাচে রবিবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে এই ম্যাচে স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকি রয়েছে। এই ম্যাচের বিজয়ী দল এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতাও নিশ্চিত করবে। ম্যাচের উত্তেজনা যাতে গ্যালারিতে ছড়িয়ে না পড়ে তার জন্য বড় পদক্ষেপ নিয়েছে দুবাই পুলিশ। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই নিয়ম লঙ্ঘন করলে দর্শকরা ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, বহিষ্কার বা এমনকি কারাদণ্ডের সম্মুখীন হতে পারে। আগাম এই ব্যবস্থা নেওয়ার পিছনে দুবাই পুলিশের উদ্দেশ্য যাতে কোনও বিশৃঙ্খল বা অপ্রত্যাশিত ঘটনা না ঘটে এই ম্যাচকে কেন্দ্র করে।

দুবাই পুলিশের সহকারী কমান্ডার-ইন-চিফ ফর অপারেশনস মেজর জেনারেল সইফ মুহাইর আল মাজরোইয়ের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচে নিরাপত্তা বজায় রাখার জন্য বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে।সহিংসতায় জড়িত থাকা, বস্তু নিক্ষেপ করা বা বর্ণবিদ্বেষী বা অশ্লীল ভাষা ব্যবহার করলে ৩০,০০০ দিরহাম (৭ লক্ষ টাকার বেশি) জরিমানা এবং সম্ভাব্য কারাদণ্ড বা নির্বাসন হতে পারে।

টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ জিতেই দুই এশিয়া কাপ ২০২৫ শুরু করেছে। যদিও তুলনামূলকভাবে দুর্বল দলের ইউএই এবং ওমানের বিরুদ্ধে বড় জয়ের সঙ্গে টুর্নামেন্ট শুরু করেছে ভারত ও পাকিস্তান। তবে আসল পরীক্ষা হতে চলেছে এই ম্যাচে। দুই দলই প্রথম ম্যাচের দল ধরে রেখেছে।

ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্থী

পাকিস্তান: সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সলমন আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *