অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক পঞ্চম টেস্টে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার যশপ্রীত বুমরাহের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই সিরিজ শুরুর আগে থেকেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বোর্ড তাঁকে কম ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে তাঁর যে কোনও দুটো ম্যাচ খেলার কথা ছিল, যা তিনি খেলে ফেলেছেন। তবে চতুর্ত ম্যাচ য্র হওয়ার সঙ্গে সিরিজ ড্র রাখারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সে ক্ষেত্রে বুমরাহের খেলাটা দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কতটা ঝুঁকি নেবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্ট খেলেছেন বুমরাহ, যদিও এজবাস্টনে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সিরিজের আগে, বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, বুমরাহ পাঁচটি ম্যাচই খেলবেন না এবং তাঁর জায়গায় আকাশ দীপকে প্রথম একাদশে রাখা হতে পারে। “বিসিসিআইয়ের মেডিকেল টিম বুমরাহকে জানিয়েছে যে তাঁর পিঠের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ আর সে কারণেই শেষ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কমছে।
এর আগে, দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছিলেন যে দলের গঠন সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বুমরাহ সহ সমস্ত বোলার ফিট আছেন।
ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের পর গম্ভীর বলেছিলেন, “শেষ টেস্টের জন্য দল গঠন নিয়ে আমাদের কোনও আলোচনা হয়নি। যশপ্রীত বুমরাহ খেলবেন কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেষ পর্যন্ত, যেই খেলুক না কেন, তারা দেশের জন্য কাজ করার চেষ্টা করবে।”
চতুর্থ টেস্টে ভারতীয় ব্যাটারদের অনবদ্য লড়াই এখনও আলোচনার তুঙ্গে রয়েছে। ভারত ২ উইকেটে ০ রান থেকে অসাধারণ লড়াই করে দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভার ব্যাট করে অধিনায়ক শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজার সেঞ্চুরির সঙ্গে নাটকীয়ভাবে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় এবং পাঁচ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শেষ ম্যাচকে কগুরুত্বপূর্ণ করে তোলে। শেষ ম্যাচ জিতলে ভারত সিরিজ ড্র রেখে ইংল্যান্ড থেকে ফিরতে পারবে।
চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ ৩৩ ওভার বল করেছিলেন — যা এক ইনিংসে তাঁর সর্বোচ্চ বল ছিল, সেখানে তিনি ১০৩ রানে ২ উইকেট নেন, প্রথমবারের মতো তিনি টেস্ট ইনিংসে ১০০ রানের বেশি দিলেন।
সিরিজে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করা তাঁর বল সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, হেডিংলিতে ৪২.৭% থেকে, লর্ডসে ২২.৩% এবং ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র ০.৫%।
কার্যকারিতার অভাব সত্ত্বেও, বুমরাহ ১৪ উইকেট নিয়ে মহম্মদ সিরাজের সঙ্গে সিরিজে ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
