Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট বিশ্ব মঙ্গলবার সাক্ষী থাকল এক অভূতপূর্ব ঘটনার। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এদিন মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল জায়ান্ট কিলার আফগানদের কাছে হেরে যেতে পার অজিরা। কিন্তু খেলার মোড় একাই ঘুরিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল । এদিন তিনি ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেললেন। আর তাঁর সেই বিধ্বংসী ইনিংস কেউ মাঠে আবার কেউ টেলিভিশনের স্ক্রিনে দেখলেন। এই ইনিংসের সাক্ষী থাকা সত্যিই ভাগ্যের।

ম্যাক্সওয়েলের এই ইনিংস সাজান ছিল ২১টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি দিয়ে। স্ট্রাইকরেট পৌঁছে গেল ১৫৭-তে। এই রান করে তিনি শুধু ইতিহাস রচনা করেননি বরং এই যাত্রা পথে পর পর ভেঙেছেন আর গড়েছেন একাধিক মাইলস্টোন। ম্যাক্সওয়েল তাঁর কেরিয়ারে এই প্রথম ডবল সেঞ্চুরি করলেন একদিনের আন্তর্জাতিকে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে এটি ১১তম।

এদিন তিনি ভেঙে দিলেন শেন ওয়াটসনের অপরাজিত ১৮৫ রানের রেকর্ডকে। যা তিনি করেছিলেন ২০১১-তে বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়া একদিনের ক্রিকেটে এটিই ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এছাড়া তিন ছাঁপিয়ে গেলেন পাকিস্তানেরে ফখর জামানের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৩ রানের রেকর্ডকে। যা হয়েছিল ২০২১-এ। একদিনের আন্তার্জাতিক ক্রিকেটের ইতিহাসে নন-ওপেনার হিসেবে জিম্বাোয়ের চার্লস কভেন্ট্রির ১৯৪ রানের রেকর্ডকেও ভেঙে দিয়েছেন তিনি।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ডবল সেঞ্চুরির রেকর্ডে ম্যাক্সওয়েল তৃতীয় ক্রিকেটার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১৫-তে ২১৫ রান করেছিলেন ক্রিস গেইল। এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে এই ২০১৫-তেই২৩৭ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন গাপ্তিল। ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের (অপরাজিত ১২) ২০২ রানের পার্টনারশিপ সপ্তম উইকেটে রেকর্ড। এর আগে ২০১৫-তে ইংল্যান্ডের হয়ে নিউজিল্যান্ডের বিুদ্ধে ১৭৭ রানের পার্টনারশিপ করেছিলেন জোস বাটলার ও আদিল রশিদ।

ম্যাক্সওয়েল তাঁর জবল সেঞ্চুরিতে পৌঁছন মাত্র ১২৮ বলে। এর সঙ্গে তিনি দ্বিতীয় দ্রুততম ডবল সেঞ্চুরি করে ফেলেন। প্রথমটা রয়েছে ভারতের হাতেই। বাংলাদেশের বিরুদ্ধে ১২৬ বলে করেছিলেন ঈশান কিষান। এই ম্যাচে ১০টি ছক্কা হাঁকানোর পাশাপাশি এখনও পর্যন্ত পুরো বিশ্বকাপে মোট ৩৩টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে রয়েছেন ম্যাক্সওয়েল। তার আগে রয়েছে রোহিত শর্মা (৪৫) ও ক্রিস গেইল (৪৯)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *