Cart Total Items (0)

Cart

All Sports
অস্ট্রে‌লিয়া ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: শনিবার ধর্মশালায় ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে দুধর্ষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। এরইসঙ্গে, পয়েন্ট টেবিলের শীর্ষ চারে আট পয়েন্ট এবং +০.৯৭০ নেট রান রেট নিয়ে নিজেদের অবস্থান পাকা করেছে অজিরা। হার সত্ত্বেও, নিউজিল্যান্ডের (+১.২৩২) রানরেট বেশি থাকায় তৃতীয় স্থানেই রয়েছে তাঁরা। দক্ষিণ আফ্রিকা বর্তমানে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এবং অপরাজিত ভারতের একটি ম্যাচ বাকি থাকায় তাঁরা আপাতত দ্বিতীয় স্থানে।

এদিনের ম্যাচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে তাদের জয়ের ধারা অব্যাহত রাখে। প্রথমে ব্যাট করতে নেমে অজিরা ৩৮৮ রান করে এবং তারপর ৫০ ওভারে নয় উইকেট নিয়ে ৩৮৩ রানে কিউইদের থামিয়ে দেয়। এইবারের বিশ্বকাপের ম্যাচে দু’দলের মিলিত রানে করা এখনও অবধি সবচেয়ে সর্বোচ্চ (৭৭১) স্কোর হয়েছে এটি। চলমান টুর্নামেন্টেই দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা ৭৫৪ রানের রেকর্ড ভেঙে গিয়েছে এদিনের ম্যাচে।

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম দুটি ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে এবং পরপর চারটি ম্যাচ জিতে নিয়েছে। ট্র্যাভিস হেড অজিদের হয়ে প্রথম বিশ্বকাপে খেলতে নামলেন আজ এবং প্রথমদিনেই অবিশ্বাস্য ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলে গেলেন। ডেভিড ওয়ার্নার (৬৫ বলে ৮১) এবং ট্র্যাভিস ওপেনিং জুটিতে ১৭৫ রান বানালেন। গ্লেন ম্যাক্সওয়েল (৪১), জস ইংলিস (৩৮) এবং প্যাট কামিন্স যিনি মাত্র ১৪ বলে ৩৭ রান খেলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন।

নিউজিল্যান্ডের বোলার গ্লেন ফিলিপস এদিন একমাত্র (৩/৩৭) ভাল বোলিং করেছেন। কিউইদের হয়ে ব্যাট হাতে রচিন রবীন্দ্র প্রতিবারের মতোন এবারও দুর্দান্ত ৮৯ বলে ১১৬ রানের ইনিংস খেলে গেলেন। কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ার জন্য হেরেই মাঠ ছাড়তে হল তাদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *