Cart Total Items (0)

Cart

All Sports India
অস্ট্রেলিয়া

অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতে আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিল। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে তাদের ১৮ সদস্যের দলের তালিকা প্রকাশ করেছে। নির্বাচিত খেলোয়াড়রা মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে বেশ কিছু সিরিজ খেলবে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে দুটো সিরিজ। এই দলে উল্লেখযোগ্যভাবে যাঁর নাম নেই তিনি হলেন মার্নাস লাবুশাগনে। ২০২০-র জানুয়ারিতে অভিষেকের পর থেকে এই ব্যাটার অস্ট্রেলিয়ার হয়ে ৩৮টি ম্যাচের ৩০টিতেই খেলেছেন, যার গড় ৩১.৩৭। এটাও উল্লেখ্য যে ১৮ জন নির্বাচিত সদস্যের মধ্যে মাত্র ১৫ জন বিশ্বকাপ দলে থাকবেন,

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের কব্জি ভেঙে যাওয়ায় তাঁকে ছয় সপ্তাহের জন্য বাইরে রাখা হয়েছে। তিনি ভারতে পৌঁছানোর আগে একটি প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে যেখানে অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ খেলবে।

আর এক অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক বর্তমানে চোটের সমস্যায় ভুগছেন কিন্তু তাঁকে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে।

দল ঘোষণার পর অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘‘কামিন্সের চোট রয়েছে যার জন্য ছয় সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। আমরা এই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ অভিযানের আগে প্যাটেকে বিশ্রামে পাঠানোকে ইতিবাচক দিক হিসেবেই দেখছি। বিশ্বকাপের আগে তিনি এখনও বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন যা তার প্রস্তুতির জন্য যথেষ্ট।”

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশ্টন আগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্তইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *