Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:  আগামী মাসেই শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ । তাঁর আগে শুক্রবার নিজেদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করল অস্ট্রেলিয়া। জার্সি পরে প্রথম ছবি প্রকাশ হয়েছে তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। নতুন জার্সির রঙ সোনালি, যা অতিতের বিশ্বকাপের জার্সিগুলোর সঙ্গে কিছুটা মিল আছে। তাছাড়া এটাতে ফার্স্ট নেশনের ডিজাইন আছে যা সমস্ত আন্তর্জাতিক খেলার কিটে দেখা যাবে।

নতুন জার্সি পরে অস্ট্রেলিয়া ৮ অক্টোবর  তাঁদের প্রথম বিশ্বকাপ ম্যাচে  মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের। অস্ট্রেলিয়ার ১৫ জনের জাতীয় দলের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জেতার উদ্দেশেই এবারের বিশ্বকাপে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

মেগা টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে শুক্রবার মোহালিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছে ‘দ্য ব্যাগি গ্রিনস’।

বিশ্বকাপের নতুন জার্সি সম্পর্কে মাক্সওয়েল বলেন, ‘‘এটা খুবই সাধারণ একটা কিট, পূর্ববর্তী ক্রিকেট বিশ্বকাপের কিটগুলোর মতই। অস্ট্রেলিয়ান সোনালি রঙের সঙ্গে দেশীয় ডিজাইনের ছোঁয়া রয়েছে জার্সিতে। এটা সত্যি খুব পরিস্কার এবং সুন্দর দেখতে হয়েছে।’’

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, যোশ ইঙ্গলেস, শন অ্যাবট, অ্যাশটন আগার, ক্যামেরন গ্রিন, যোশ হেজেলউড, ত্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *