Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ম্যাচের ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রবিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে যখন তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তখন ভারতের প্লেয়িং ইলেভেন ফোকাসে থাকবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলরা ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরাটাই দিতে চাইবেন। অন্যদিকে অস্ট্রেলিয়া লিগ পর্বে প্রথম দুটো ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফাইনালে পৌঁছেছে। সব মিলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা দেশ জুড়ে।

দুই দলের অধিনায়কই জানিয়ে দিলেন তাঁদের দলে কোনও পরিবর্তন হয়নি। জয়ের ধারাবাহিকতা কোনওভাবেই ভাঙতে চাইছে না কোনও দল। এই দল নিয়েই এত দূর পৌঁছেছে ভারত ও অস্ট্রেলিয়া। তাই একই দলের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

কামিন্স বলেন, ‘‘দেখতে অনেকটা শুকনো উইকেটের মতো এবং প্রথমে বল করতে চেয়েছিলেন। শিশির একটি কারণ এবং এখানে রাতে বেশ শিশির থাকে। দল নিয়ে সত্যিই গর্বিত। টুর্নামেন্টের শুরুটা কঠিন কিন্তু তারপর থেকে তারা ভুল করেনি। সেমিফাইনালের মতো একই দল।’’

রোহিত বলেন, ‘‘আমি আগে ব্যাট করতে চেয়েছিলাম। বড় খেলা এবং বোর্ডে রান রাখাটা জরুরি। সবচেয়ে বড় উপলক্ষ, ক্রিকেট ইভেন্টের নিরিখে। আমাদের সুন্দর এবং শান্ত থাকতে হবে। এটি একটি দুর্দান্ত অনুভূতি এবং আমি গতকাল প্রেস কনফারেন্সোও বলেছিলাম – ফাইনালে দলের অধিনায়কত্ব করা একটি স্বপ্ন সত্যি হওয়া। আমরা একই দল নিয়ে খেলছি।’’

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচ মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *