অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের সুপার ফোরের ম্যাচে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। যেখানে তারকা স্পিনার অক্ষর প্যাটেলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গিয়েছে, শুক্রবার আবুধাবিতে ওমানের বিপক্ষে এশিয়া কাপ ২০২৫ গ্রুপ-এ ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান তিনি। ওমানের ১৫তম ওভারে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় তিনি আহত হন এবং সমস্যা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১৫তম ওভারের প্রথম বলে হাম্মাদ মির্জার উঁচু হয়ে আসা শট লুফে নেওয়ার চেষ্টায় তিনি পড়ে যায়, যদিও বল মুষ্টিবদ্ধ করতে ব্যর্থ হন কিন্তু সেই চেষ্টাতেই তিনি মাথায় আঘাত পান।
ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ আশ্বস্ত করে বলেছেন যে ম্যাচের পরে অক্ষর প্যাটেল আগের থেকে ভালো আছেন। তবে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য ৪৮ ঘন্টারও কম সময় বাকি থাকায়, প্যাটেলের ফিটনেস এখনও উদ্বেগের বিষয়।
যদি প্যাটেল বাদ পড়েন, তাহলে ভারতকে কেবল দু’জন স্পিনার, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্থীকে মাঠে নামাতে হতে পারে এবং একজন পেসার সম্ভবত তাঁর স্থলাভিষিক্ত হবেন। ওমানের বিপক্ষে প্যাটেল ব্যাট হাতে ভালো খেলেছেন, ১৩ বলে ২৬ রান করেছেন, এবং তাঁর অনুপস্থিতি ভারতীয় দলের উপর প্রভাব ফেলতে পারে।
প্রয়োজনে ভারত যে দু’জনকে বিকল্প হিসেবে ভাবতে পারে তাঁরা হলেন রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর, যারা উভয়ই তাদের স্ট্যান্ডবাই তালিকার অংশ।
অক্ষর ইনিংসে মাত্র একটি ওভার বল করেছিলেন, চার রান দিয়েছিলেন, ভারত ২১ রানের জয়ের পথে আটজন বোলারকে এই ম্যাচে ব্যবহার করেছিল।
রবিবার ভারত তাদের প্রথম সুপার ফোর লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে, গ্রুপ পর্বে তাদের প্রথম সাক্ষাৎ ৭ উইকেটে বিশাল জয়ের মাধ্যমে শেষ হয়েছে। তার পর সেই ম্যাচ ঘিরে বিতর্ক এখনও চলছে। রবিবার হয়তো আরও নতুন নতুন বিতর্কের জন্ম হতে পারে। কারণ হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয় ম্যাচেও বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতি আবার সমস্যা তৈরি হতে পারে। তবে এই সব বিতর্ককে পিছনে ফেলে ভারতীয় শিবিরের একটাই লক্ষ্য একই টুর্নামেন্টে পাকিস্তানকে পর পর দু’বার হারানো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
