Cart Total Items (0)

Cart

All Sports
বাবর আজম

অলস্পোর্ট ডেস্ক: লাহৌরের রাস্তায় হু হু করে ছুটছে একটি বিএমডব্লু স্পোর্টস বাইক। মাথায় হেলমেট। চেনা মুশকিল। শেষ পর্যন্ত নিজেই নিজের পরিচয় দিলেন পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য বাবর আজম । নিজের টুইটার হ্যান্ডলে সেই বাইক রাইডের ভিডিও পোস্ট করলেন তিনি। যা খুব ভালভাবে নেয়নি তাঁর ফ্যানরা। তিনি যে বাড়তি ঝুঁকি নিয়ে ফেলেছেন, সেটাই বোঝালেন সকলে। মনে করিয়ে দিলেন ঋষভ পন্থের দুর্ঘটনার কথাও।

লাল রঙের একটি স্পোর্টস বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তিনি। সেই ভিডিও পোস্টও করেন আর তার নিয়েই তোলপাড় নেট দুনিয়া। সামনেই এশিয়া কাপ। আয়োজক দেশ পাকিস্তান। তবে ভেন্যু নিয়ে টানাপড়েন এখনও অব্যহত। কারণ ভারত কোনওভাবেই পাকিস্তানে খেলতে যাবে না। সে কারণে কোনও নিরপেক্ষ ভেন্যুতেই আয়োজন করা হবে এশিয়া কাপ। একাধিক দেশ থাকতে পারে সেই তালিকায়। বাংলাদেশ, শ্রীলঙ্কা বা দুবাইয়েও হতে পারে এশিয়া কাপ। পাকিস্তানেও বেশ কয়েকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

এশিয়া কাপের পর রয়েছে একদিনের বিশ্বকাপও। বাবর তাঁর বাইক রাইডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘রেডি, সেট, গো’। এক ফ্যান তাঁর সেই পোস্টে লেখেন, ‘‘ভাই তুমি খুব মূল্যবাণ, দয়া করে বাইক চালিও না।’’ আর একজন লেখেন, ‘‘বিশ্বকাপের আগে আর বাইক নয় দয়া করে। ঝুঁকি নয় অধিনায়ক।’’ একজন তো রীতিমতো রেগে গিয়েছেন এক ফ্যান। তিনি লেখেন, ‘‘আগামী পাঁচ মাসের মধ্যেই বিশ্বকাপ এবং বাবর এরকম ঝুঁকি নিচ্ছে? দায়িত্ব জ্ঞ্যানহীনতা, অধিনায়কত্ব থেকে সরানো হোক।’’

বেশিদিন আগের কথা নয়, দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থ। দিল্লি থেকে হিমাচলে নিজের বাড়িতে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। তার পর থেকে এখনও খেলায় ইফ ফিরতে পারেননি তিনি। তাঁর দুর্ঘটনা এতটাই গুরুতর ছিল যে জীবন-মৃত্যুর মধ্যে টানাটানি শুরু হয়ে গিয়েছিল। দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল। কবে তিনি ক্রিকেটের মূলস্রোতে ফিরতে পারবেন তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *