Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তান দল

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে না। টানটান ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কাছে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম মেনে নিয়েছেন, শ্রীলঙ্কা তাঁদের থেকে অনেক ভাল খেলেছে। শেষের দুই ওভারে ম্যাচ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন বাবররা কিন্তু শেষ রক্ষা হয়নি।

শেষ ১৮ বলে জিততে শ্রীলঙ্কার দরকার ছিল ২০ রান। শেষের আগের ওভারে বল করতে যান আফ্রিদি। ধনঞ্জয় ডি’সিলভাকে আউট করেন তিনি। পরের বলেই ফেরান ওয়েলালাগেকে। মাত্র চার রান দিয়ে দুই উইকেট তুলে নেন আফ্রিদি। শেষ ওভারে জিততে দরকার ছিল ৮ রান। আট রান বাঁচাতে পারলেন না জামিন খান। হতাশ হয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হল পাকিস্তানকে।

ম্যাচের শেষে বাবর বলেন, ‘‘শেষে আমরা চেষ্টা করেছিলাম আমাদের সেরাটা দিয়ে বল করতে। সেই কারণেই শাহিনকে এবং জামান খানকে শেষ দু’ওভার বল করতে দিয়েছিলাম। শ্রীলঙ্কা খুব ভাল খেলেছে। ওরা আমাদের থেকে বেশি ভাল খেলেছে। বোলিং এবং ফিল্ডিং আমাদের ভাল ছিল না। এই কারণেই আমরা হেরে গিয়েছি। মাঝের ওভারগুলোতে আমাদের বোলিং ভাল হয়নি। মেন্ডিস এবং সামারাউইক্রমারের পার্টানারশিপই আমাদের সমস্যায় ফেলেছে। আমরা শুরুটা এবং শেষটা ভালই করেছিলাম কিন্তু উইকেট নিতে পারিনি।’’

শেষ ওভারের আগের ওভারে শাহিন শাহ আফ্রিদি ম্যাচটাকে প্রায় বের করেই এনেছিলেন। কিন্তু আসালাঙ্কার দুর্ধর্ষ ইনিংসে শ্রীলঙ্কা পৌঁছে যায় এশিয়া কাপের ফাইনালে।

শেষ দুই ওভারে ম্যাচ টান উত্তেজনায় চলে যায়। শেষ বলে দরকার ছিল ২ রান। চাপের মধ্যে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন আসালঙ্কা। এশিয়া কাপ থেকে বিদায় নিতে হল পাকিস্তানকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *