Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সোমবার ঢাকায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করায় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদন অনুসারে, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে ৫০ ওভারের একটি ম্যাচের প্রথম ইনিংসে এই ঘটনাটি ঘটে যখন ৩৬ বছর বয়সী ইকবাল তাঁর বুকে ব্যথা অনুভব করেন। “প্রাথমিকভাবে, তামিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সাভারের বিকেএসপি মাঠ থেকে তাঁকে উড়ে নিয়ে যাওয়া যায়নি। পরে তাঁকে ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়,” ম্যাচ রেফারি দেবব্রত পালের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে প্রথম আলোর খবর অনুযায়ী, তামিমের মাঠেই হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে, হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বসানো বয় স্টেন্ট। তবে এখনও তাঁর জ্ঞ্যান ফেরেনি। অস্ত্রোপচার ভাল হলেও জ্ঞ্যান না আসা পর্যন্ত ঝুঁকি রয়েছে। তাঁর জ্ঞ্যান ফেরার অপেক্ষার পুরো দেশ।

ইকবাল এই বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে তিনি একটি আবেগঘন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একই ঘোষণা করেছিলেন কিন্তু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের পর ২৪ ঘন্টার মধ্যে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন।

২০২৩ সালে জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন ইকবাল। তিনি বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট এবং ২৪৩টি ওয়ানডে খেলে যথাক্রমে ৫,১৩৪ এবং ৮,৩৫৭ রান করেছেন। ৭৮টি টি-টোয়েন্টিতে তিনি ১,৭৫৮ রান করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *