ছবি—বিসিসিআই ওমেন এক্স
অলস্পোর্ট ডেস্ক: রাধা যাদব এবং ইয়াস্তিকা ভাটিয়াকে ফিরিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এবং ইংল্যান্ড সফরের জন্য শক্তিশালী দল বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার নির্বাচক কমিটির বৈঠকের পর দল চূড়ান্ত করা হয়, যেখানে অধিনায়ক হরমনপ্রীত কৌর, প্রধান কোচ অমল মজুমদার, নির্বাচকদের চেয়ারম্যান অমিতা শর্মা এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া উপস্থিত ছিলেন। একদিনের বিশ্বকাপ জয়ের পর থেকে ভারতের মেয়েরা তেমন সাফল্য পায়নি ক্রিকেটের মাঠে। আবার সামনে বড় চ্যালেঞ্জ। আরও একটা বিশ্বকাপ জয়ের সুযোগ। যা জিততে পুরো দলকে অনুপ্রাণিত করবে গত বছরের বিশ্বকাপ জয়।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাঁ হাঁটুতে গুরুতর আঘাত পাওয়ার কারণে ইয়াস্তিকা গত বছরের মহিলা ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগ খেলতে পারেননি। পরবর্তীতে তাঁর চোটের জায়গায় একটি সফল অস্ত্রোপচার হয়, যা মূলত এসিএল পুনর্গঠনের জন্য হয়েছে বলে জানা গিয়েছে। তার পর তিনি খেলার জন্য সুস্থ হয়ে উঠছেন।
এদিকে, রাধা প্রায় এক বছর পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন; এই ফর্ম্যাটে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ইংল্যান্ড সফরে। চলতি বছরের শুরুর দিকে তিনি ‘ইন্ডিয়া এ’ দলের নেতৃত্ব দিয়ে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপের শিরোপাও জিতে নিয়েছিলেন।
কাশভি গৌতম ও আমনজ্যোত কৌর চোটের কারণে ছিটকে পড়ায়, ফাস্ট বোলার নন্দিনী শর্মা প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন। চলতি বছরের শুরুর দিকেই এই ডানহাতি পেসার ইতিহাস গড়েছিলেন ডব্লুপিএল-এ হ্যাটট্রিক করা প্রথম দিল্লি ক্যাপিটালস বোলার হিসেবে তিনি এই কীর্তি গড়েন।
দেখে নেওয়া যাক কেমন হল ভারতের মেয়েদের দুই দল—
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ড টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল— হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা, ক্রান্তি গৌড়, রাধা যাদব, জেমিমাহ রডরিগেজ, রেণুকা সিং, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরণি, অরুন্ধতী রেড্ডি, আনুশ্কা শর্মা, দীপ্তি শর্মা।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের জন্য ভারতের স্কোয়াড— হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, জেমিমাহ রডরিগেজ, প্রতিকা রাওয়াল, শ্রী চরণি, ইয়াস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা, হারলিন দেওল, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘরে, স্নেহ রাহা
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
