Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে শুক্রবার চিনের হ্যাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩-এর জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। যদিও আগে মনে করা হয়েছিল অভিজ্ঞ ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ানের কাঁধে উঠবে এই দায়িত্ব কিন্তু তেমনটা হল না। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হবে এশিয়ান গেমস। বিসিসিআই নির্বাচকরা নেতৃত্ব দেওয়ার জন্য রুতুরাজকে বেছে নিলেন তাঁর আইপিএলে পারফর্মেন্স দেখে। এই দলে জায়গা করে নিলেন প্রতিভাবান মিডল-অর্ডার ব্যাটার রিঙ্কু সিং, প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন তিনি।

ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি পিংফেং ক্রিকেট ফিল্ডে হবে ভারতের ম্য়াচ। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা হবে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে।

১৯তম এশিয়ান গেমসের জন্য টিম ইন্ডিয়া (সিনিয়র পুরুষ) দল কেমন হল দেখে নিন

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরান সিং (wk)

খেলোয়াড়দের স্ট্যান্ডবাই তালিকা: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।

শুক্রবার বিসিসিআই মহিলা দলের নির্বাচকরা হরমনপ্রীত কৌরকে এশিয়ান গেমসের জন্য দলের অধিনায়ক বেছে নিয়েছেন। স্মৃতি মন্ধনা সহ-অধিনায়ক। মহিলাদের খেলাগুলো হবে ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি পিংফেং ক্রিকেট ফিল্ডে। ১৯তম এশিয়ান গেমস হ্যাংঝৌ ২০২৩-এর জন্য ভারতীয় মহিলা দল খেলবে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর টি২০ ফর্ম্যাটে।

১৯তম এশিয়ান গেমসের জন্য টিম ইন্ডিয়া (সিনিয়র মহিলা) দল কেমন হল দেখে নিন

হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধানা (ভাইস ক্যাপ্টেন), শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), আমানজ্যোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সারভানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটরক্ষক), আনুশা বারেডি।

খেলোয়াড়দের স্ট্যান্ডবাই তালিকা: হারলিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইসহাক, পূজা ভাস্ত্রকার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *