Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত কৌর

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রবিবার তাদের আসন্ন বাংলাদেশ সফরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে। সিরিজে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুটোই থাকছে। দুই দলের ছ’টি ম্যাচই মীরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) হবে। বিসিসিআই এক বার্তায় বলেছে, দুই ফরম্যাটেই দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর এবং দুই ফরম্যাটেই ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন স্মৃতি মন্ধানা। সিনিয়র পেসার শিখা পাণ্ডে, পেসার রেণুকা সিং ঠাকুর এবং ব্যাটার রিচা ঘোষ দলে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় স্কোয়াডে কিছু উল্লেখযোগ্য অনুপস্থিতি চোখে পড়ার মতো। রাধা যাদব এবং রাজেশ্বরী গায়কোয়াড়ও দলে জায়গা পাননি।

ভারত তুলনামূলকভাবে অনভিজ্ঞ স্পিন আক্রমণ ভাগকে বেছে নিয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে, প্রথম ম্যাচ ৯ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে ১১ ও ১৩ জুলাই। দু’দিনের বিরতির পর, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই থেকে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ১৯ জুলাই এবং ২২ জুলাই।

ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধানা (ভাইস ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, শাফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী (উইকেটরক্ষক), আমনজোত কৌর, এস মেঘনা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি।

ভারতের ওডিআই দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (ভাইস ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, শাফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী (উইকেটরক্ষক), আমানজোত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *